সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা করা হয়। দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার ভালুগাড়া এলাকায় এলাকায় এই এটিএম লুঠের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, চারজন দুষ্কৃতী মিলে এই এটিএম লুঠের চেষ্টা করেছিল। 

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, এলাকার মানুষের প্রথম বিষয়টি নজরে আসে। তিনি সেই মুহূর্তেই পুলিশকে ফোন করে জানান বিষয়টি। খবর পেয়েই পুলিশ চলে আসে ঘটনাস্থলে। একটি সাদা রংয়ের ছোট গাড়িতে এসেছিল দুষ্কৃতীরা, এমনটাই জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর ও দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

দার্জিলিং জেলার পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা এটিএম লুট করতে পারেনি। তবুও ব্য়াঙ্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এসে সব কিছু খতিয়ে দেখে জানাই এটিএম লুট করতে পারেনি দুষ্কৃতীরা। আগের দিনই ওই এটিএমে ৫ লক্ষ টাকা ঢালা হয়েছিল। আর আজ ভোররাতে ওই এটিএমে অপারেশন চালায় দুষ্কৃতীরা। বর্তমানে দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

মহারাষ্ট্রে অভিনব উপায়এটিএমলুঠেরচেষ্ঠা

কিছুদিন আগেই একটি খবর প্রকাশ্যে এসেছিল, মহিন্দ্রা থারএসইউভিতেদড়ি বেঁধে এটিএমলুটকরার চেষ্টা ! মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে ঘটেছে এই ঘটনা। কিন্তু এটিএম লুটের চেষ্টা সফল হয়নি, কারণ মাঝপথেহঠাৎ করেই দড়িছিঁড়েগিয়েছিল। আর তাতেই ভয় পেয়ে সেই দুষ্কৃতীরাতড়িঘড়ি এলাকা ছেড়ে পালিয়ে যায়সিসিটিভিক্যামেরায় ধরা পড়েছে এই ঘটনা। ঘটনার দিন ভোর ৩টে থেকে ৪টের মধ্যে মহারাষ্ট্রের শাহনুরওয়াড়ি দরগা এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার সামনে এসে হাজির হয়কয়েকজন মুখোশ পরিহিত লোক, প্রত্যেকেই একটি মহিন্দ্রা থারগাড়ি থেকে নামে। সিসিটিভিফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এই ঘটনা।

পুলিশআধিকারিকদের মতে, এই দুষ্কৃতীরাএটিএমের সঙ্গে একটি হলুদ রঙের দড়ি আটকে দিয়েছিল। আর সেই দড়ির এক প্রান্ত তাদের মহিন্দ্রা থারএসইউভির সঙ্গে বেঁধে দিয়েছিল, যাতে থারগাড়িটি চালানো শুরু করলেই এটিএম তার সঙ্গে সঙ্গেবেরিয়েচলেআসেকেবিনথেকেকিন্তুদুর্ভাগ্যবশতএইকাজেরসময়হঠাকরেইসেইদড়িটিছিঁড়েযায়, আরতাইসঙ্গেসঙ্গেসেইএলাকাছেড়েপালিয়েযায়দুষ্কৃতীরা।