রুমা পাল, কলকাতা : আজ SIR-এর শুনানির শেষ দিন । শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি বলেই খবর CEO দফতর সূত্রে। শনিবার শেষ দিনের শুনানিতে তাঁরা হাজিরা না দিলে, নাম বাদ যাবে তাঁদেরও। তাঁদের ঠিকানায় নোটিস পাঠিয়ে সেকথা জানানো হবে, খবর CEO দফতর সূত্রে। 

Continues below advertisement

তাহলে মোট কত নাম বাদ যেতে পারে?   

SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল । CEO দফতর সূত্রে খবর, আর ৫ লক্ষ নাম বাদ যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় ৬৩ লক্ষ মানুষের। হিসেব মতো, আজ শনিবার SIR-এর শুনানির শেষ দিন। শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি, খবর CEO দফতর সূত্রে। শনিবার শেষ দিনের শুনানিতে তাঁরা হাজিরা না দিলে, নাম বাদ যাবে, তাঁদের ঠিকানায় নোটিস পাঠিয়ে সেকথা জানানো হবে, খবর CEO দফতর সূত্রে।   ১৪ ফেব্রুয়ারি কি চূড়ান্ত তালিকা বের হবে? 

Continues below advertisement

এখনও অবধি ঠিক আছে, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে । কাজ শেষ না হওয়ায়, উত্তর কলকাতার ৪টি বিধানসভা কেন্দ্রে শুনানির সময়সীমা বাড়তে পারে। শুনানির সময়সীমা বাড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা, মালদা ও কার্শিয়ং জেলাতেই খবর, CEO দফতর সূত্রে । 

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১০ এপ্রিল ।  

SIR : প্রধানমন্ত্রী - মুখ্যমন্ত্রী , কটাক্ষ  SIR-নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দিল্লি পৌঁছে গেছে। এরই মধ্যে SIR-এর বিরোধিতায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের পর, অনুপ্রবেশ ইস্যুতেও ঘোলা হচ্ছে রাজনীতির জল। SIR-এর বিরোধিতায় বুধবার নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। দেশের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে। পাল্টা বৃহস্পতিবার রাজ্য়সভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বলতে উঠে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। পাল্টা প্রধানমন্ত্রীকে নিশানা করছে তৃণমূল। এই তর্ক-তরজা, মামলা-মকোদ্দমার মধ্যেই শনিবার এসআইআর-এর শুনানির শেষ দিন।