কলকাতা: এবার তাঁর আন্দোলন লাদাখের স্বায়ত্তশাসন বা পরিবেশ নিয়ে নয়। দেশের শিক্ষা ব্যবস্থা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগেই শুরু করেছিলেন অনশন। তাঁকে কেন এভাবে তুলে নিয়ে গেল পুলিশ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পরীক্ষার হলে ঢোকার সময় চেকিং দেখে মনে হয় আমরা জঙ্গি, এত কড়াকড়ি থাকলে প্রশ্ন ফাঁস হয় কী করে? প্রশ্ন পরীক্ষার্থীদের। 

Continues below advertisement

সোনম ওয়াংচুকের অনশন এবং রাজনীতি

সোনম ওয়াংচুক। লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী। যাঁর অনশনকে ঘিরে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। গত ২৮ জুন দিল্লির যন্তর-মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। তাঁর অভিযোগ, সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার, অনশনের ২০ তম দিনে সোনম ওয়াংচুক জানান, ২০ জুলাই পর্যন্ত অনশন চালিয়ে যাবেন যাতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রস্তাবিত সংসদ অভিযান কর্মসূচির নেতৃত্ব দিতে পারেন। তিনি আরও বলেন, এই গণ-আন্দোলন ব্যর্থ হলে তিনি "প্রেতাত্মা হয়ে ফিরে আসবেন"।

Continues below advertisement

বার বার নিটের প্রশ্নপত্র ফাঁ, কী বলছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকেরা?

কখনও নিট, কখনও নেট! গত কয়েক বছরে, দেশের বিভিন্ন রাজ্য়ে নানা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে! CBSE-র দ্বাদশের ফল প্রকাশের পরেও বিতর্ক শুরু হয়। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, অন স্ক্রিন মার্কিং পদ্ধতিতে তাঁদের খাতা যথাযথ ভাবে দেখা হয়নি। NEET পরীক্ষার্থী অন্তর্জিতা সরকার বলছেন, 'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। পরীক্ষার সময় যেভাবে চেক করা হয়েছে। মনে হচ্ছে আমরা যেন জঙ্গি। এত কড়াকড়ি হলে প্রশ্ন লিক হল কী করে?' NEET পরীক্ষার্থীর অভিভাবক কবিতা সিংহ বলছেন, 'কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে পরীক্ষা দিতে আসি। যারা সুইসাইড করেছেন, শিক্ষামন্ত্রী কি ফিরিয়ে দিতে পারবেন। NTA বাতিল করা উচিত। '

যে যে দাবিতে অনশন করছেন সোনম ওয়াংচুক

এই আবহেই অনশন শুরু করেন সোনম। ওয়াংচুক ও আন্দোলনকারীদের প্রধান দাবিগুলি হল— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। NEET-UG-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত। জাতীয় পরীক্ষাগুলির জন্য স্বচ্ছ, দায়বদ্ধ ও প্রযুক্তিনির্ভর নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা। পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির দায়বদ্ধতা নিশ্চিত করা। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার। এই পরিস্থিতিতে সংসদ অভিযানের আগে, ২১ দিনের মাথায় শনিবার ওয়াংচুককে অনশনস্থল থেকে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ পুলিশ। পুলিশের বলপ্রয়োগের একাধিক ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সালোচনার ঝড় উঠেছে। সোনমের পাশে দাঁড়িয়ে পুলিশ ও প্রশাসনের ভূমিকার সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্য়ার সমাধানের চেষ্টা করল না? কেন পর্দার আড়াল দিয়ে তাঁকে তুলে নিয়ে গেল পুলিশ? উঠছে এই সব প্রশ্ন।

 

আরও পড়ুন: Sonam Wangchuk: সোনম ওয়াংচুক, আমির খান এবং.. 'থ্রি ইডিয়েটস' বিতর্ক! কোথায় অসঙ্গতি? কেনই বা বিতর্ক?