গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে জামা কাপড়ের কারখানায় ভয়াবহ আগুন ঘিরে ছড়াল চাঞ্চল্য়। স্থানীয় সূত্রে দাবি, গতরাতে এলাকায় বোলতার চাক পোড়ানোর সময় আগুন পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই ভয়াবহ আকার নেয় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ এবং দমকল। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট সবজি বাজারের পিছনে অবস্থিত পোশাক তৈরির কারখানা এলাকায় মঙ্গলবার রাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বোলতার চাক পুড়িয়ে দেওয়ার সময় আগুন পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একাধিক বৈদ্যুতিক সংযোগে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত জল ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ এবং পরে দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে আগুনের তাপে কয়েকটি কারখানার দেওয়ালে ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের মতে, সময় মতো আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মহিলা যাত্রী সমেত মেট্রোর পিলারে ধাক্কা বাইকের, বেপরোয়া গতি ফের কাড়ল প্রাণ, মৃত্যু মোটরবাইক চালকের
ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়
প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল হলদিয়া পেট্রোকেমের ন্যাপথার পাইপলাইনের আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের তার, আজও হলদিয়া থেকে চলছে না ট্রেন। হলদিয়া থেকে হাওড়া, পাঁশকুড়া ও আসানসোল লাইনে ট্রেন চলাচল আজও বন্ধ। আজ মুম্বই থেকে অগ্নিকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে আসতে পারেন বিশেষজ্ঞরা। আগুন নিভে গেলেও, উত্তাপের কারণে ফের যাতে তা না ছড়ায়, তার জন্য সতর্কতা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইপলাইনে জল দেওয়ার কাজ চলছে। আগুনে ১ জনের মৃত্যু হয়েছে, ঝলসে আহত ১৯ জনের চিকিৎসা চলছে। আগুনের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে HPLকর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে খবর, ২ কিমি এলাকাজুড়ে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। বাতাসে ন্যাপথা মিশে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে আগুনের হলকা। আশপাশের গাছপালা ঝলসে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ঝুপড়ি। যেহেতু গভীর রাতের ঘটনা, তাই সেই সময় এলাকার বাসিন্দারা প্রায় সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় ঝলসে যান অনেকে।
