কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শপথ নেওয়ার পরে পরেই আলোচনায়, কে কি কি দায়িত্ব পাচ্ছেন? ইতিমধ্যেই কিছু বিজেপি বিধায়কদের নাম সামনে এসেছে, যাঁরা শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা করে নিতে চলেছেন। এই তালিকায় রয়েছে, দিলীপ ঘোষ (Dilip Ghosh), অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) সহ আরও বেশ কিছু নেতারা। আর এবার জানা গেল, শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারি হচ্ছেন কে হচ্ছেন? জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পরেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারির দায়িত্ব পালন করবেন, শান্তনু বালা।

Continues below advertisement

শুভেন্দুর প্রাইভেট সেক্রেটারির গুরুদায়িত্ব সামলাবেন, কে এই শান্তনু?

দক্ষিণ ২৪ পরগনার ADM থেকে নতুন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি শান্তনু বালা। শপথ বাক্য পাঠ করার পরেই, রাজ্য মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই শান্তনু বালাকে নতুন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি, শুভেন্দু অধিকারী দায়িত্ব বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই নিজের কাজ বুঝে নেবেন শান্তনু বালাও। 

Continues below advertisement

আরও পড়ুন: Suvendu Adhikari: বুদ্ধ-মমতার ঘরে নয়, মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী বসবেন মহাকরণের ৩ তলায়! কীভাবে সাজানো হচ্ছে তাঁর ঘর? রইল ছবি

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতার পদে চমক!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত, নিঃসন্দেহে এই নাম রাজনীতির ময়দানে বেশ বড় চমক। কারণই ইতিমধ্যেই জানেন প্রত্যেকেই। নির্বাচনের সময়ে, কমিশনের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন এই সুব্রত গুপ্ত। তবে এবার, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে কাজ করবেন সুব্রত গুপ্ত। আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। প্রসঙ্গত, সুব্রত গুপ্তের রাজনৈতিক যোগ এই নতুন নয়। বাম আমলে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন সুব্রত গুপ্ত। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকাকালীন, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। আর এবার, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে কাজ করবেন তিনি।

আরও পড়ুন: Tollywood New Film: এক সিনেমায় লিলি, শ্রীলেখা, অলকানন্দা! কাস্টিংয়ে থাকছে আরও চমক, মুক্তি পেল নতুন সিনেমার ফার্স্ট লুক

 

আজ মন্ত্রী হিসেবে শপথ নেন, দিলীপ ঘোষ। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অশোক কীর্তনিয়া। মন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু। মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক।