কলকাতা : তৃণমূলের বিদ্রোহী শিবিরে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়? শতাব্দী রায়ের গাড়ি করে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের ৯ মতিলাল নেহরু মার্গের বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়। জল্পনা বাড়িয়ে শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল সাংসদ। আজ সকালেই শতাব্দীর সঙ্গে দিল্লি পৌঁছন সুদীপ। লোকসভায় ভেঙে চুরমার তৃণমূল, এবার বিদ্রোহী মমতা ঘনিষ্ঠ সুদীপ? ২৮ তৃণমূল সাংসদের মধ্যে ১৯ জনই বিদ্রোহী, এবার বেড়ে ২০? জল্পনা তুঙ্গে।

Continues below advertisement

ভোটে ভরাডুবির পর একটা সই জাল কাণ্ড তৃণমূল কংগ্রেসকে তছনছ করে দিল। বিধায়কদের পর এবার তৃণমূলের বিরোধী শিবিরে নাম লেখাচ্ছেন সাংসদরাও। ‘আসল তৃণমূল’ বলে বিরোধী দলের তকমা প্রায় ছিনিয়ে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন ৮০ জন বিধায়কের মধ্যে বেশিরভাগই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল থেকে আলাদা হয়ে যাচ্ছেন। ঠিক তখন তৃণমূলের ২৮ জন সাংসদদের মধ্যে ১৯ জন NDA-কে সমর্থনের কথা জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। সেদিনই কেউ কেউ জানিয়েছিলেন এই সংখ্যাটা ২০ বা তার বেশি হতে পারে। আর এই কথাই পূরণ হতে চলেছে। সেই তালিকায় যুক্ত হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা উত্তরের দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।             

আরও পড়ুন - এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকামমতা বন্দ্যোপাধ্যায়কে একা ফেলে তাঁর ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলের বিরোধী শিবিরে। শনিবার দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের  ৯ মতিলাল নেহরু মার্গের বাড়িতে গিয়ে তাঁর বৈঠক করা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যরাজনীতিতে। তাঁর সঙ্গে একই গাড়িতে দেখা যায়  সাংসদ শতাব্দী রায়কেও। সোনা যায়, তাঁকে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান শতাব্দী। সেখানে অনেক্ষন আলোচনা করার পর তাঁরা বেরিয়ে যান। আর এরপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের বিদ্রোহী শিবিরের সাংসদ সংখ্যা যে ২০ হতে চলেছে, এই জল্পনা তুঙ্গে। 

Continues below advertisement

১৯ জন সাংসদ কারা কারা ছিলেন ?      

১. কাকলি ঘোষ দস্তিদার   ২ শতাব্দী রায়   ৩ বাপি হালদার   ৪ শর্মিলা সরকার    ৫ প্রসূন বন্দ্যোপাধ্যায়    ৬ জগদীশ বর্মা বাসুনিয়া৭ অসিত মাল     ৮ অরূপ চক্রবর্তী    ৯ রচনা বন্দ্যোপাধ্যায়    ১০ সায়নী ঘোষ       ১১ খলিলুর রহমান          ১২ আবু তাহের খান১৩ ইউসুফ পাঠান       ১৪ মিতালি বাগ১৫ মালা রায়১৬ কালীপদ সোরেন১৭ দেব (দীপক অধিকারী)     ১৮ জুন মালিয়া১৯ পার্থ ভৌমিক