একদিকে  নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত  সপ্তমে ।  রাজধানীতে যাওয়া ইস্তক কার্যত রণংদেহি মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ভোটের আগে তড়িঘড়ি SIR?  ক্ষতিগ্রস্তদের একেবারে পাশে বসিয়ে কমিশনকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর একই সময়ে রাজ্যে বসে অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ক্ষুরধার আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Continues below advertisement

অনুপ্রবেশ ইস্যুতে বারবার অমিত শাহ ও তাঁর তত্ত্বাবধানে থাকা বিএসএফের দিকে আঙুল তুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, এই যে অনুপ্রবেশ ঘটছে, তার জন্য দায়ী বিএসএফ নয়, দায়ী উন্মুক্ত বর্ডার, যেখানে কাঁটাতার দেওয়া যায়নি রাজ্য সরকার জমি দিতে চায়নি বলেই। এদিন বিরোধী দলনেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ঢোকাতে চান না বলেই, কাঁটাতার দেওয়ার জমি দেননি। 

স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কী বলেছিলেন? 

Continues below advertisement

ভোটমুখী পশ্চিমবঙ্গে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 'বাংলার যেখানেই যাই, সবাই অনুপ্রবেশ নিয়ে নিশানা করে। কোনও রাজ্য অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিতে পারে? অনুপ্রবেশ ঠেকাতে কী উপায় আছে এই সরকারের কাছে আছে। CAA-র বিরোধিতা করে। খালি বলে BSF আটকাছে না। মমতাজি আমি জানতে চাই, কোন সরকার বাংলাদেশের পুরো সীমান্তে ফেন্সিং করতে বাধা দেয়? জবাব দিতে না পারলে, আমিই বলছি আপনি জমি দিচ্ছেন না, তাই ফেন্সিং করতে পারছি না। অনুপ্রবেশকারী প্রথমে কোথায় যায়, পুলিশ কী করে, থানা কী করে, জবাব আছে? বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারবেন? অসম, গুজরাত, পঞ্জাব, কাশ্মীরে কেন অনুপ্রবেশ হয় না। শুধু বাংলায় কেন হয়? আর বাংলা ধীরে ধীরে ডেমোগ্রাফি বদলে আপনি সুবিধা নেন। এটা চলতে পারে না। আমি জানি যে আগামী ভোট অনুপ্রবেশকারী ঠেকাতে হবে। বাংলার মানুষকে বলতে চাই, এই অনুপ্রবেশ শুধু বাংলার বিষয় নয়, দেশের সুরক্ষার বিষয়। বর্ডার সিল করে দিন, বন্ধ হবে। এটা শুধু বিজেপি করতে পারে।'

অনুপ্রবেশ নিয়ে কী বললেন শুভেন্দু ?  অমিত শাহের সুরেই শুভেন্দু রাজ্য সরকারকে নিশানা করে বলেন, তৃণমূলনেত্রী, কখনও লোকসভায়, কখনও বিধানসভায় BSF-কে আক্রমণ করেন । অবৈধ মুসলিম, রোহিঙ্গাদের...প্রসঙ্গ উঠলেই  তৃণমূল BSF কে দায়ী করে। অমিত শাহকে দায়ী করে।  ভারত সরকার দায়ী করে। এমনকী মুখ্যমন্ত্রী থালা বাটি নিয়ে BSF-এর ওপর হামলা করারকথাও বলেছেন। তার দলের মন্ত্রীরা BSF-কে আক্রমণ করেন। ' শুভেন্দু আরও বলেন, 'অমিত শাহ নিজে নবান্নতে গিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বিজেপি এলেই, ৪৫ দিনের মধ্য় বেড়া দেওয়ার কাজ শেষ হবে।'