কলকাতা: ৬০ বছরের পরেও পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ সরকারের। অবসরের পরেও নিযুক্ত আধিকারিকদের এবার বাদ। বিভিন্ন বোর্ড, স্বশাসিত সংস্থার ডিরেক্টরদের মেয়াদ শেষ। সরকার মনোনীত ডিরেক্টর, চেয়ারম্যানদের মেয়াদ শেষ। 

Continues below advertisement

এদিন নবান্ন থেকে বড় নির্দেশ এ বিষয়ে। পশ্চিমবঙ্গ সরকারের Home and Hill Affairs Department-এর তরফে ১১ মে ২০২৬ তারিখে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন দফতরের অধীনে থাকা মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করার পদক্ষেপ নিতে হবে।                         

এছাড়াও, সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬০ বছর পেরিয়ে যাঁরা পুনর্নিয়োগ বা এক্সটেনশনে কাজ করছেন, তাঁদের পরিষেবাও অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।                                            

Continues below advertisement

আরও পড়ুন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এই নির্দেশ সব দফতরের Additional Chief Secretary, Principal Secretary ও Secretary-দের পাঠানো হয়েছে। চিঠিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

প্রথম মন্ত্রিসভার বৈঠকে আর কী কী ঠিক হয়েছে? 

১। চালু কোনও সামাজিক প্রকল্পই বন্ধ নয় ২। সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি হস্তান্তর৩। আজ থেকেই রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত৪। আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু ৫। CRPC-IPC-র বদলে আজ থেকেই কার্যকর BNS৬। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি৭। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন IAS, IPS-রা৮। এবার থেকে রাজ্যে কার্যকর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প ৯। নিহত বিজেপি কর্মীদের পরিবারকে সাহায্য 

পাশাপাশি আজ থেকেই সংবিধান মেনেই BNS-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ। সংবিধান অগ্রাহ্য করে CRPC-IPC মেনে কাজ করা হচ্ছিল। আমলাদের অন্য রাজ্যের মতোই কেন্দ্রীয় প্রশিক্ষণে যুক্ত হতে পারবেন। 'আগের মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশে IAS, IPS-রা প্রশিক্ষণ নিতে পারতেন না', এব্যাপারে পদক্ষেপ নেবেন মুখ্যসচিব, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।