শিবাশিস মৌলিক, কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের করল কোচবিহার জেলা পুলিশ। এরই মধ্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তাঁর বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার বেশি রাতে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও করেন তিনি। নেতাজি সংক্রান্ত অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে, গতকাল রাত পর্যন্ত ৯টি আলাদা আলাদা করে FIR দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে মোট ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

Continues below advertisement

মুখ্যমন্ত্রীর বার্তা অনন্ত মহারাজের ক্ষমাপ্রার্থনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। তারপরেও উনি বর্ষীয়াণ মানুষ, সিনিয়র নাগরিক ... হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত।  আইন আইনের পথে চলবে'। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এই বিষয়টিকে কোনওভাবে বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, 'চারজন গ্রেফতার হয়েছে, স্পেসিফিক ৬ টা এফআইআর হয়েছে। আইন আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলব না। কিন্তু ওঁর বয়স দেখে আমি বলব যে যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্টে করেছে এবং আলাদা করে ভিডিও করেছে, ... সবাইকেই নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবেন।' 

ক্ষমা চাইলেন অনন্তবৃহস্পতিবার রাতেই বিতর্কের মুখে সুর নরম করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। এদিন নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় অনন্ত মহারাজ বলেছেন, 'নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্য়ের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।' 

Continues below advertisement

নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যে হবে গ্রেফতারি ? 

যদিও অনন্তের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। একবার নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিকবার চূড়ান্ত অপমানজনক মন্তব্য় করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ।  তাই দলেরই সাংসদকে দল থেকে বহিষ্কারের দাবি তুলছেন  রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।   বুধবার নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্টের ক্ষেত্রে গ্রেফতারির মতো কড়া ব্য়বস্থার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।  গ্রেফতার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণকুমার দাসকে।  অনন্ত মহারাজের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া ব্য়বস্থা নেওয়া হবে কবে? বলবে সময়।