কলকাতা: দেউচা পাচামি (Deucha Pachami Coal Mining Project) নিয়ে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দুর্নীতির প্রশ্নে যে কাউকে রেয়াত করা হবে না, তাও শনিবার বীরভূম (Birbhum News) সফরে গিয়ে স্পষ্ট করে দেন তিনি। 'সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসছি। দেউচা পাঁচামি নিয়ে আমরা কংক্রিট রোড ম্য়াপ বানিয়ে আপনাদেরকে জানাব।', আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

Continues below advertisement

পালাবদলের পর বীরভূমের দেউচা পাচামির কাজ থমকে গেছে। শনিবার বীরভূম সফরে গিয়ে সেই দেউচা পাচামি নিয়ে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দুর্নীতির প্রশ্নে যে কাউকে রেয়াত করা হবে না, তাও এদিন স্পষ্ট করে দেন তিনি। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসছি। দেউচা পাঁচামি নিয়ে আমরা কংক্রিট রোড ম্য়াপ বানিয়ে আপনাদেরকে জানাব।' তিনি আরও যোগ করেন, 'দুর্নীতির প্রশ্নে, এখানে সব দলের MP, MLA ছিলেন। কিছু আমাদের বিরোধী বিধায়করা বলছিলেন ফলস কেস হচ্ছে। আমি বলেছি, ফলস কেস হওয়ার কোনও সুযোগ নেই। চুরি যদি কেউ করে থাকে, তার নিস্তার নেই।'

আরও পড়ুন:- মেসি-কাণ্ডে টিকিটের টাকা ফেরত নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল

Continues below advertisement

রামপুরহাট বিধানসভার, মহম্মদবাজার ব্লকের দেউচা পাচামিতে, সাড়ে তিন হাজার একর জমি নিয়ে কয়লা খনি প্রকল্পের পরিকল্পনা নিয়েছিল তৃণমূল সরকার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে, দেউচা-পাঁচামিতে কয়লা খনির কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৎকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'দ্বিতীয় বৃহত্তম কোল ফিল্ড যা আরও বিদ্য়ুৎ উৎপন্ন করবে। পরবর্তী ১০০ বছরে বিদ্য়ুতের কোনও ঘাটতি থাকবে না। তাই যে কেউ বিনিয়োগ করতে পারেন।'

এরপর, বীরভূমের মহম্মদবাজারে, প্রস্তাবিত এলাকায় শুরু হয় খনন কাজ। কিন্তু, খাতায় কলমে জমির মালিকানা বদল করে, সেই জমি অধিগ্রহণ করে, অন্য কাউকে সরকারি ক্ষতিপূরণ ও চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ নিয়ে, বিরোধী দলনেতা থাকার সময়ই বারবার সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর, শনিবার বীরভূমে গিয়ে ফের সুর চড়ালেন তিনি। 

'বীরভূম জেলায় দেউচা পাঁচামির আদিবাসীদের জমি বর্ধমানের তৃণমূলের নেতাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল। সেগুলো বাতিল হয়েছে। সেই পাট্টা দেখিয়ে, চাকরি নিয়ে নেওয়া হয়েছে। চাকরিগুলোও বাতিল করা হয়েছে', দাবি শুভেন্দু অধিকারীর। ফের কবে শুরু হবে দেউচা পাচামির কাজ? সেদিকেই সবার নজর।