কলকাতা: আগের মতোই নিরাপত্তা পাবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নতুন সরকার গড়েই কড়া নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানিয়ে দিলেন, মমতার নিরাপত্তায় কোনও রকম হেরফের হবে না। এমনকি মমতার যাতে কোনও অসম্মান না হয়, তাও দেখতে নির্দেশ দিয়েছেন। তবে অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। তবে মমতা যেমন জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন, তা বহাল থাকবে। (Suvendu Adhikari on Mamata Banerjee Security)

Continues below advertisement

সোমবার বিকেলে সমস্ত স্তরের পুলিশ কর্তাদের নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি তিন বারের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দেখবেন, ওঁর যেন কোনও অসম্মান না হয়। বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা করতে না পারে।" (West Bengal Government)

আরও পড়ুন: ফের সোনা কেনা বন্ধ রাখতে আর্জি নরেন্দ্র মোদির, ভোজ্য তেলের ব্যবহার কমাতেও অনুরোধ, ‘ব্যর্থতার প্রমাণ’, বলছেন রাহুল গাঁধী

Continues below advertisement

তবে মমতা আগের মতো নিরাপত্তা পেলেও, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা লোকসভার সাংসদ অভিষেকের নিরাপত্তায় ইতিমধ্যেই কাটছাঁট করা হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, সাংসদের জন্য বরাদ্দ নিরাপত্তা পাবেন অভিষেক। নির্দিষ্ট সময় অন্তর বদলানো হবে নিরাপত্তাকর্মী। নবান্নের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিনীত গোয়েলও। তাঁকে শুভেন্দু বলেন, "আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে দু'জন নিরাপত্তারক্ষী দিয়েছিলেন। প্রতি সপ্তাহে বদল করে দিতেন।"

আরও পড়ুন: ‘তিনবারের মুখ্যমন্ত্রী, যেন অসম্মান না হয়’, মমতাকে নিয়ে কড়া নির্দেশ শুভেন্দুর, তৃণমূলনেত্রীর নিরাপত্তা নিয়ে বললেন…

সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্তের সিক্সার হাঁকিয়েছেন শুভেন্দু। নেওয়া হয়েছে ছ'-ছ'টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাঁকে বলতে শোনা যায়, "আমরা আশা করব, এই সরকারের কোনও সিদ্ধান্ত নিয়ে আপনারা তো বটেই, বেঁচে থাকা কিছু মানে ২-৪-৫ শতাংশ সমালোচকরাও সমালোচনা করতে পারবেন না। সেই রকম সুযোগ দেবে না এই সরকার।" পুলিশকে হাত খুলে কাজ করতে বলার পাশাপাশি শুভেন্দু বলেন, "আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার আর তেমন কিছু নেই। প্রয়োজন হলে যে কোনও দলের জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। আইনের আওতায় থেকে কাজ করুন। গত ১৫ বছরে অনেক কিছু করেছেন, আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান।"

বিধানসভা ভোটে জয়ী প্রার্থীদের সামনে নতুন রাজ্য সরকারের কাজের রূপরেখাও তুলে ধরেন শুভেন্দু। স্পষ্ট বার্তা দেন যে, কোনও ভাবেই প্রশাসনের রাজনীতিকরণ চলবে না। জয়ী বিজেপি প্রার্থীদের স্বাধীনভাবে কাজ করার কথা বলেন তিনি। পাশাপাশি তাঁর পরিষ্কার নির্দেশ, রাজ্য সরকারের কর্মসূচিতে বিরোধী দলের বিধায়কদেরও রাখতে হবে। সূত্রের খবর, জয়ী বিজেপি প্রার্থী ও জেলাশাসকদের নিয়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন,সমস্ত কেন্দ্রীয় প্রকল্প দ্রুত রূপায়ন করতে হবে।