কলকাতা: জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়েছিল এলাকা। সেই পরিস্থিতি কোনোমতে সামাল দেওয়া গিয়েছে। তবে ভাইফোঁটার দিনেও ফের কলকাতায় জলের জন্য হাহাকার! টালায় আজও দুর্ভোগ অব্যাহত! গতকাল পাইপলাইনে জল এলেও আজ সকাল ৯.৩০ থেকে বন্ধ জল সরবরাহ। পুরসভার জলের গাড়িতে করে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে। এখানেই শেষ নয়, টালায় পাইপ ফেটে যাওয়ার প্রভাব পড়েছে যান চলাচলেও। আজও চক্ররেলের আপ ও ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। ফেটে যাওয়া পাইপ আংশিকভাবে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর।

Continues below advertisement

ভাইফোঁটার দিনেও সকাল থেকে বন্ধ পানীয় জল সরবরাহ, কলকাতার একটা বড় অংশের বাসিন্দারা বিপাকে

টালায় জলের পাইপ ভেঙে মঙ্গলবারের পরে বুধবারেও বিপত্তি! উৎসবের মরসুমে নাকাল বাসিন্দারা। তবে বিকল্প পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই এসেছে ইঞ্জিনিয়ারের টিম। আজ সকাল সাড়ে ৯টা থেকে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল এলাকায় তা ইতিমধ্যেই স্বাভাবিক করা হয়েছে জমে থাকা জল বের করে দেওয়া হয়েছে। তবে এখনও স্বাভাবিক হয়নি চক্ররেল পরিষেবা। কিন্তু ভাইফোঁটার দিন সকাল থেকেই বন্ধ জল সরবরাহ। পুরসভার জলের গাড়িতে করে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে রাস্তায় গিয়ে সংগ্রহ করে আনতে হচ্ছে সেই জল। এর ফলে উৎসবের দিনে বেশ সমস্যায় পড়েছেন একটা বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। 

Continues below advertisement

আজকে সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ টাইম কলের জল। টালা ব্রিজ যেখানে শেষ হয়েছে, সেখানে একটি বিকল্প পাইপের ব্যবস্থা করা হয়েছে। একটি লোহার শিট ওয়েল্ডিংয়ের কাজ চলছে। এই শিট দিয়েই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে ৭২ ইঞ্চির মূল পাইপটা। তারপরেই সেই পাইপ মেরামতির কাজ করা হবে। তবে শহর কলকাতায় যাতে জলের সমস্যা না হয়, সেই কারণে বড় একটি বেড়ের মাধ্যমে নতুন একটি পাইপ বসানো হচ্ছে। এইভাবেই একের পর এক পাইপের অংশ জোড়া হবে এবং শেষে সেটা জুড়ে দেওয়া হবে মূল পাইপের সঙ্গে। তবে কখন পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হবে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি বন্ধ রয়েছে চক্ররেলের পরিষেবাও। স্থানীয়রা বলছেন, ব্রিটিশ আমলের পাইপ ফেটেই এই দুর্ঘটনা।

 

আরও পড়ুন: Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা