পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : তারাতলা গোডাউন বিপর্যয়, গ্রেফতার কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। গ্রেফতার কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ। ৯নং বরোর ৮০নং ওয়ার্ডের দায়িত্বে ছিলেন আমিনুর শেখ। প্রসঙ্গত উল্লেখ্য, এই ৮০ নম্বর ওয়ার্ডেই গোডাউন বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। তারাতলাকাণ্ডে SIT-এর হাতে গ্রেফতার KMC-র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। নবদ্বীপের বাসিন্দা আমিনুর শেখকে শুক্রবার রাতে বাঁশদ্রোণী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। লালবাজারের তরফে জানানো হয়েছে, তারাতলায় যে গোডাউন বিপর্যয়ের ঘটনা ঘটেছিল তার তদন্তের জন্য একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল। এই দলের আধিকারিকরাই আমিনুর শেখকে গ্রেফতার করেছে। তাঁর নজর এড়িয়ে কীভাবে ওরকম দুর্ঘটনা ঘটল, এই বিষয়ে আমিনুরের কী ভূমিকা ছিল, সেইসব দিক খতিয়ে দেখেই কলকাতা পুরসভার এই সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে এসআইটি। 

Continues below advertisement

এর আগে এই ঘটনায় তারাতলা মোড়ের ফ্ল্য়াট থেকে মধ্য়রাতে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করে পুলিশ। গোডাউনের মালিক ছাড়াও ঘটনায় গ্রেফতার করা হয়েছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, বিল্ডিং সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার দিবাকর ভাণ্ডারী ও মধ্যস্থতাকারী আব্দুল হামিদকে। দুর্ঘটনাগ্রস্ত গোডাউনের অনুমোদিত আর্কিটেক্ট সুপ্রতিম চৌধুরীকেও কালো তালিকাভুক্ত করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

'আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করার ক্ষমতা নেই...', অভিষেকের PA গ্রেফতার প্রসঙ্গে বলছেন অনুব্রত 

Continues below advertisement

অন্যদিকে, আমিনুর শেখকে গ্রেফতার করার প্রতিবাদে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা বিক্ষোভ দেখিয়েছেন। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজি- র পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভকারী ইঞ্জিনিয়াররা। তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুরসভার সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে গ্রেফতার করেছে এসআইটি। আর এই গ্রেফতারির পরই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা বিক্ষোভ দেখিয়েছেন। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজি- র পদত্যাগ দাবি করা হয়েছে। পোস্টারও পড়েছে এবং সেখানে লেখা হয়েছে 'অপদার্থ ডিজি- র ইস্তফা চাই'। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিরেক্টর জেনারেল উজ্জ্বল সরকারের ঘরের বাইরে তাঁর ইস্তফা চেয়ে পোস্টার দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়া ইঞ্জিনিয়ারের নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছেন বিক্ষোভকারী ইঞ্জিনিয়াররা। কেন তাঁকে গ্রেফতার করা হল সেই প্রশ্নের জবাবও চাওয়া হয় বিল্ডিং বিভাগের ডিজি- র কাছে। 

'ঘটনাচক্রে ভাইপোর ম্যান ফ্রাইডে গ্রেফতার হয়েছে', অভিষেকের PA গ্রেফতার, কী বলছেন ঋতব্রত ?