কলকাতা : তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ল কীভাবে? কার গাফিলতি? কোথায় ছিল নজরদারি? নির্মাণ বিশেষজ্ঞদের মতে, গোটাউনের নকশা এবং নির্মাণে গাফিলতি ছিল। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তারাতলার নির্মীয়মান গোডাউন। মানুষের মৃত্যু। হাহাকার। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কীভাবে ঘটল এতবড় দুর্ঘটনা? কার গাফিলতি? কারা দায়ী? কেন কোনও নজরদারি ছিল না? 

Continues below advertisement

বিমান বন্দ্য়োপাধ্য়ায়, (প্রাক্তন রেজিস্ট্রার, IIEST, শিবপুর) বলছেন, প্রাথমিকভাবেই মনে হচ্ছে এটা একটা নকশায় গুরুতর গাফিলতি। এটা যদি প্রপার ডিজাইন হত, ভাঙার কোনও স্কোপই ছিল না। বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, 'ডিজাইনটা মানে তার ফাউন্ডেশন থেকে শুরু করে কলাম বিম যদি সঠিকভাবে তৈরি করা হত, এটা ভেঙে পড়ার কারণ নেই। এটা দেখে মনে হচ্ছে, স্ট্রাকচার হয়েছে। সামান্য ঝড় বৃষ্টিতে যা লোড হয়েছে, মূলত যদি হয়ে থাকে সেটাই সে সহ্য করতে পারেনি। মানে ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হতে পারত। ল্যান্ড ইউজ অ্য়ান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্য়ান যেটা পশ্চিমবঙ্গ সরকারের আছে, সেই পদ্ধতিটা মেনেছে কিনা।' 

তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, মালিকপক্ষের বিরুদ্ধে FIR, পুলিশের হাতে 'বেআইনি নির্মাণ' নিয়ে চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

অন্যদিকে, অংশুমান সরকার (পুরসভার তালিকাভুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার) বলছেন, এখানে ডিজাইনে বা নির্মাণে, ২টোতেই গলদ থাকতে পারে। অংশুমান সরকার আরও বলেছেন, 'এই পরিকাঠামোটা প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে এটা অনুপযুক্ত। যে লোডটা এখানে পড়েছে, জয়েন্টিংগুলো যেগুলো দেখে মনে হচ্ছে, এরকম জয়েন্টিং হয় না। এখন কীভাবে কে অনুমোদন করল, এটা তদন্তের বিষয়। এর ফলে যেটা হয়েছে, ওভারলোড হয়ে গেছে, ওভারলোড হয়ে জংশন থেকে এটা টিয়ার করে গেছে। টিয়ার করতেই ভেঙে পড়েছে, ভেঙে পড়তেই এই বিপর্যয় ঘটেছে।প্রাথমিকভাবে যে ব্রেসিংগুলো থাকা উচিত একটা স্ট্রাকচারে, সেই ব্রেসিং কিন্তু এখানে আমরা দেখতে পারছি না।' 

তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ

নিয়ম অমান্য় করেই কি তৈরি হচ্ছিল এতবড় গোডাউন? স্থানীয়দের দাবি, বিল্ডিং-এর নীচের তলায় কাজ চলছিল। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। কারা দোষী? কাদের গাফিলতিতে এই বিপর্যয়? কারা, কেন নজরদারি চালায়নি? দোষীরা সবাই কি কড়া শাস্তি পাবে? এই ঘটনায় বুধবার রাতে ৩ জনকে গ্রেফতার করা হয়। এই ৩ জন হলেন। সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, লেবার সাপ্লাইয়ার মহম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী।