কলকাতা: আগামীকাল থেকেই কমবে বৃষ্টি, ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি কমলেই পরের সপ্তাহ থেকে পাওয়া যাবে শীতের আমেজ। অন্য়দিকে, ঘূর্ণিঝড়ের দাপট কমার পর সপ্তাহান্তে স্বাভাবিক ছন্দে ফিরল পুরী। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ ছিটোফোঁটা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের প্রভাব আজ থেকে কেটে যাবে, এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি এরপর থেকে তাপমাত্রারও পতন হবে। নভেম্বরের শেষদিকেই রাজ্যে প্রবেশ করবে শীত।
শক্তি হারিয়েছে আকভান, মঙ্গলবার থেকেই নামবে তাপমাত্রার পারদ
ঘূর্ণিঝড় শক্তি হারাতেই একদিকে পুরীতে যখন ঝলমলে আকাশ, তখন শনিবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সুত্রে খবর, রবিবার থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। পরের সপ্তাহেই মিলবে শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। এর পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সোমবার পর্যন্ত থাকবে আকাশের মুখ ভার। মঙ্গলবার থেকে নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহেই ধাপে ধাপে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি চলে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
নিম্নচাপের জেরে প্রশ্নের মুখে ফসল, আলু পচে যাওয়ার আশঙ্কা
ঘূর্ণিঝড়ের দাপট কাটতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে পুরী। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার থেকেই ঝাড়খণ্ডে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার বিরসা মুন্ডা বিমানবন্দরে ২০ টি বিমান বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, আচমকা বৃষ্টিতে মাথায় হাত পড়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কুমিরকোলার চাষিদের। জমিতে জল জমে থাকায় আলু পচে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে হুগলির জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ কৃষি জমি। এর মধ্য়েই শনিবার, জমি সংলগ্ন নিকাশি নালায় গজিয়ে ওঠা কচুরিপানা পরিষ্কার করলেন খোদ জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ।
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন
আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের আশেপাশের এলাকায়। কিন্তু তার পরের ৩ দিনে, অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বেশ অনেকটাই কমবে তাপমাত্রা। এই ৩ দিনে ১৮ ডিগ্রি হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুটা কম থাকবে তাপমাত্রা। মঙ্গলবারের পর থেকে ওই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে।
আরও পড়ুন: Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
