News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
West Bengali News Live Updates: প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।

প্রেক্ষাপট
ফের কাশ্মীরে জঙ্গি হানা। পেট্রোলিংয়ের সময় অনন্তনাগের কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর গুলিবৃষ্টি। ৩জন আহত, একজন সঙ্কটজনক। (Terror Attack) কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক। টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি। আইসোলেশন বে-তে...More
ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের প্রশংসায় কেন্দ্র, জাতীয় বৈঠকে স্বীকৃতি রাজ্যের। ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের কাজের প্রশংসা কেন্দ্রীয় সরকারের। পর্যালোচনা বৈঠকে রাজ্যের একাধিক উদ্যোগকে দৃষ্টান্তমূলক বলে উল্লেখ কেন্দ্রের আধিকারিকদের। দেশের অন্যান্য রাজ্যও পশ্চিমবঙ্গকে অনুসরণ করুক, বার্তা কেন্দ্রের। ৬ নভেম্বর: ডেঙ্গিপ্রবণ রাজ্যগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠক কেন্দ্রের। রিপোর্টিং থেকে নজরদারি, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। এ রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে প্রশংসা কেন্দ্রের।
রামই কি একমাত্র ভগবান? কৃষ্ণের কোনও গুরুত্ব নেই? যিনি অগ্নিপরীক্ষা নিয়েও নিজের স্ত্রীকে ঘর বের করে দিয়েছিলেন, তাঁর মন্দিরে আমি কেন যাব? কীর্তি আজাদের মন্তব্যে বিতর্ক। মমতা তৃণমূলের সাংসদের সমালোচনা বিজেপি।