রেজিনগর: প্রার্থী থাকবেন নাকি সরে দাঁড়াবেন? শনিবার রেজিনগরে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীকে ঘিরে চলে টানটান নাটক! এনিয়ে এবার মারাত্মক দাবি করলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, "SP সাহেবের ইচ্ছায়, বেলডাঙার IC-র ইচ্ছায় ধরে নিতে হবে এটা শুভেন্দু অধিকারী, আবু তাহের খানদের মনোনীত প্রার্থী"। পাল্টা জবাব দিয়েছেন রবিউল আলম চৌধুরী।
আরও পড়ুন: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "SP সাহেবের ইচ্ছায়, বেলডাঙার IC-র ইচ্ছায় ধরে নিতে হবে এটা শুভেন্দু অধিকারী, আবু তাহের খানদের মনোনীত প্রার্থী।" রেজিনগরে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। শনিবার দিনভর তাঁকে ঘিরেই চলে টানটান নাটক। ওইদিন সকাল ১০টা ৫২-তে বাড়ি থেকে বেরোনোর সময় জানিয়ে দেন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তিনি।
তারপর বাড়ি থেকে বেরিয়ে যান বেলডাঙার পার্টি অফিসে। সেখানেও আগের অবস্থানেই অনড় ছিলেন। এরপর ২০০ মিটার দূরে বেলডাঙা থানায় যান মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। এরপরই ট্যুইস্ট। দেড় ঘণ্টার মধ্য়েই ফের নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি। আর এই প্রেক্ষাপটেই মারাত্মক দাবি করলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর।
আরও পড়ুন: কোনও বিনিয়োগ না করেই ১০ লক্ষ টাকা কীভাবে হতে পারে ১ কোটি?
আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিনি মানেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কাল (শনিবার) অনুরোধ করেছিলেন, রবিউল সাহেবকে ফোন করে বলেছিলেন, তুমি লড়। তুমি ভোট থেকে সরে দাঁড়িও না। তাঁর নেত্রীকে বলেছিলেন লড়তে পারব না। অথচ SP সাহেবের ইচ্ছায়, বেলডাঙার IC-র ইচ্ছায় ধরে নিতে হবে এটা শুভেন্দু অধিকারী, আবু তাহের খানদের মনোনীত প্রার্থী। দু'টো প্রার্থী ওদের। একটাই প্ল্য়ান মুসলিম ভোট কাটো। কেটে AJUP-কে হারাও। কারণ সাড়ে ৪ মাস আগে, ৫৯ হাজার থাপ্পড় খেয়েছে বিজেপি হুমায়ুন কবীরের কাছে। তাই আবার মুসলমানদের ভোটটা কিছু এধার, ওধার করতে হবে।"
এদিকে, রণকৌশল ঠিক করতে রবিবার বেলডাঙার কার্যালয়ে বৈঠক করেন রবিউল আলম চৌধুরী। উপস্থিত বিধায়ক আলিফা আহমেদ, বাবর আলি-সহ অন্যরা। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী বলেন, "মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে কথা হয়েছে।
শুক্রবারই 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস'-কে প্রতীক হিসাবে দেওয়া হয়েছে 'ফুটবলার' চিহ্ন। রবিবার রবিউল আলম চৌধুরীর হাতে বৈঠকের পর ফুটবল তুলে দেন বিধায়ক ও কর্মী সমর্থকরা। পার্টি অফিসের বাইরে ফুটবল খেলেনও তিনি।
