West Bengal News Today Live Updates: তৃণমূলের সব পদ ছাড়লেন মদন মিত্র, সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছলেন কামারহাটির বিধায়ক

West Bengal News Live: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি। মেয়ো রোডে ২১ জুলাই সমাবেশের অনুমতি ঋতব্রত-তৃণমূলকে। 

সোহিনী চক্রবর্তীLast Updated: 15 Jul 2026 03:16 PM

প্রেক্ষাপট

২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি। ব্রিগেড অথবা হাজরা মোড়ে ২১ জুলাই করুক কালীঘাট-তৃণমূল। ইমেলে পরামর্শ লালবাজারের। ভিক্টোরিয়া হাউস বা ডোরিনা ক্রসিংয়ে সমাবেশ...More

West Bengal News Live সমস্ত পদ ছেড়ে দিয়ে আমি আজ সরকারিভাবে বিরোধীদের গোষ্ঠীর হাত ধরলাম : মদন মিত্র

'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর। এখন আমাদের কাজ হবে দলের কর্মীদের নিয়ে লড়াই করা। সমস্ত পদ ছেড়ে দিয়ে আমি আজ সরকারিভাবে বিরোধীদের গোষ্ঠীর হাত ধরলাম। তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনওদিন বিজেপিকে হারানো যাবে না', বললেন মদন মিত্র। 

West Bengal News Live Updates: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সন্তানহারা বাবা, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

২০২৪-এর ১৩ এপ্রিল লেকটাউনে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সৃঞ্জয় দে-র দেহ উদ্ধার। বন্ধুর ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল সৃঞ্জয় দে-র মরদেহ। ময়নাতদন্তে রিপোর্ট আসে আত্মহত্যার, মানতে নারাজ পরিবার। 'ছেলের শরীরে একাধিক আঘাত ছিল, মারধর করে খুন করা হয়েছিল। তদন্তে প্রভাব খাটিয়ে খুনকে আত্মহত্যা বলে দেখিয়েছেন সুজিত বসু। ছেলে নরেন্দ্র মোদির পক্ষে কথা বলত বলে ওকে তৃণমূল খুন করেছে', মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে অভিযোগ সৃঞ্জয়ের বাবা যদু দে-র। সল্টলেকে বিজেপির সদর দফতরে ১৫ জুলাই সোমবার ছিল মুখ্যমন্ত্রীর জনতার দরবার। সেখানেই এসেছিলেন সৃঞ্জয় দে- র বাবা যদু দে এবং তাঁর স্ত্রী।