পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : DJ-মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় CID। সিআইডি-র তরফে বিধাননগর আদালতে আজ আবেদনে জানানো হয় যে, DJ-মামলায় ইতিমধ্যেই তারা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে। টেকনিক্যাল বিষয়গুলো তারা সংগ্রহ করেছে। কিন্তু, অভিষেকের যে মন্তব্যকে কেন্দ্র করে মামলা, সেই মন্তব্য তাঁর কি না তা আরও বিস্তারিত জানতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায়। সেইমতোই আজ বিধাননগর আদালতে আবেদন করে সিআইডি। তা মঞ্জুর হয়েছে। আগামী ৩০ তারিখ কণ্ঠস্বরের নমুনা আদালতের কাছে এসে দিতে হবে অভিষেককে। তেমনটাই নির্দেশ হয়েছে। 

Continues below advertisement

কী বলেছিলেন অভিষেক ?

ভোটপ্রচারে বারবার DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজে-ও বাজবে। তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই।" 

Continues below advertisement

এই প্রেক্ষিতে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্য়াক্তি। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে। পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা CID.

অভিযোগকারী দাবি করেছিলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে ৪ তারিখ ভোটের ফল বেরনোর পর ডিজে বাজবে। এই ডিজে বাজানো কী অর্থে ব্যবহার করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ? এটাই অভিযোগকারীর দাবি। সেই তদন্ত বিধাননগর সাইবার থানা থেকে সিআইডি-র হাতে আসে।

অভিযোগকারী রাজীব সরকার বলেছিলেন, "মূলত অভিযোগ, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে, তাঁরা যে ভাষাগুলো ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে, ২০২৬ সালে ভোটের পর, ৪ মে-র পরে উনি ডিজে বাজাবেন। উনি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। ওঁর যে শরীরী ভাষা ছিল তাতে গান বাজানোর কথা উনি বলেননি এবং তারজন্য মানুষ যে হাততালি মেরেছিলেন সেটা কিন্তু গান বাজানোর জন্য বলা হয়নি। সেটা মানুষ মানুষের মধ্যে বিভেদ এবং রাহাজানি এবং হত্যা-এই তিনটের জন্যই উনি বলেছিলেন।" প্রসঙ্গত, বিধানসভা ভোটে চরম বিপর্যয় হয়েছে তৃণমূল কংগ্রেসেরে। প্রতিদিন কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল দলটা। কেউ বিদ্রোহী হয়েছেন। কেউ নাম লেখাচ্ছেন অন্য দলে। কেউ দল থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন। Abhishek Banerjee