সোমনাথ মিত্র, সিঙ্গুর: রাজ্যে পালাবদলের পরেই, একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। একাধিক অভিযোগ, দুর্নীতির কথা উঠে আসছে তাঁদের বিরুদ্ধে!

Continues below advertisement

গ্রেফতার সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা

রাজ্যে পালাবদলের পরে, গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। আর এবার, সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম নেতা, তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানিক দাসকে গ্রেফতার করল পুলিশ। এদিন মানিক দাসকে গ্রেফতার করে, সিঙ্গুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের একটি মামলায় ধৃত তৃণমূল নেতা, মানিক দাসের বিরুদ্ধে প্রতারণা, নথি জাল করা, ঠকানোর উদ্দেশে জালিয়াতি করা নথিকে আসল নথি হিসেবে ব্যবহার করা, ভয় দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। চন্দননগর আদালতের মাননীয় এসিজেএম (ACJM)- তাঁর বিরুদ্ধে, অনেক আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

Continues below advertisement

আর এবার, সরকরার বদল হতেই সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানিক দাসকে গ্রেফতার করল পুলিশ। আজ তাঁকে চন্দনগর আদালতে পাঠানোর কথা। ধৃত মানিক দাস সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পাশাপাশি হুগলি জেলা পরিষদের তিনবারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ ছিলেন এই, মানিক দাস। তাঁর নামে টাকা তোলার অভিযোগ পর্যন্ত রয়েছে! বর্তমানে তিনি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। তাঁর মামলা এবার কোন দিকে যায়, সেটাই দেখার।

ফলতায় আবাসের কাটমানি ফেরালেন অভিযুক্ত ২ তৃণমূল কর্মী

অন্যদিকে, ফলতায় আবাসের কাটমানি ফেরালেন অভিযুক্ত ২ তৃণমূল কর্মী! অভিযোগ, আবাসের ঘর দেওয়ার নামে কাটমানি নিয়েছিলেন সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল! উপভোক্তাদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছিল। পালাবদলের পর সেই টাকা ফেরত দিলেন অভিযুক্ত ২ তৃণমূল কর্মী।

ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা

পালাবদলের পর ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। হুমকি-তোলাবাজির অভিযোগে ব্য়ারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে গ্রেফতার করল রহড়া থানা। ধৃতের নাম শুকুর আলি পুরকায়েত। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল সরকারের আমলে খড়দা বিধানসভার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসের ধারে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: Saayoni Ghosh: 'সব জেনে যাবেন, আমি শুধু নিজের লোকেদের কাছেই...', প্রথমবার মুখ খুললেন সায়নী ঘোষ! কী বললেন?