West Bengal Live Blog:জল্পনার অবসান, জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন! বেছে নিতে বলা হল ২টি নতুন নাম

West Bengal News: প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে বিশ্বকর্মা যোজনার সূচনা। উপকৃত হবেন স্বর্ণশিল্পী থেকে মৃৎশিল্পী।

Advertisement

তোর্ষা ভট্টাচার্য্যLast Updated: 18 Sep 2026 12:24 AM

প্রেক্ষাপট

কলকাতা: 'পশ্চিমবঙ্গে এখন আর কাটমানি চলে না'। ৭৬তম জন্মদিনে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার রাজ্যের ১ কোটি ৫৬ লক্ষ মহিলার ব্যাঙক অ্যাকাউনটে সরাসরি পৌঁছাল অননপূর্ণা যোজনার টাকা।  নরেন্দ্র মোদি বলেন, কোনও...More

News Update: 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল' কেউই উপনির্বাচনে জোড়াফুল প্রতীক ব্য়বহার করতে পারবে না।

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' করে দিল নির্বাচন কমিশন। 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল' কেউই উপনির্বাচনে জোড়াফুল প্রতীক ব্য়বহার করতে পারবে না। দুই শিবিরকেই নিজেদের জন্য় আলাদা নাম ও 'ফ্রি সিম্বল'-এর তালিকা থেকে প্রতীক বেছে নিতে হবে। 

Continues below advertisement
Flood Update: এখনও জলবন্দি মালদার মানিকচক ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিন লক্ষ মানুষ

নতুন করে জল বাড়েনি গঙ্গায়। কিছুটা কমেছে ফুলাহার ও কোশি নদীর জল। তবে এখনও জলবন্দি মালদার মানিকচক ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিন লক্ষ মানুষ। চছে ত্রাণ ও উদ্ধারকাজ। খোলা হয়েছে ১৯টি ত্রাণ শিবির।

Continues below advertisement
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.