সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: চুরি, তোলাবাজি ও বেআইনি নির্মাণের অভিযোগে এন্টালির বিধায়ক ও বিধানসভার বিরোধী ডেপুটি লিডার সন্দীপন সাহার (Sandipan Saha) বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP) । এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় । যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সন্দীপন সাহা ।
বিক্ষোভকারীরা চোর চোর... এই চোর... স্লোগান দেন । বিক্ষোভকারী স্লোগান তোলেন, 'চুরি করল কে? সন্দীপন সাহা আবার কে?'বিধানসভার বিরোধী ডেপুটি লিডার ও বহিষ্কৃত তৃণমূল বিধায়ক, এন্টালির সন্দীপন সাহা বলেছেন, 'অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটা প্রমাণ করতে হবে ।' তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর অন্য়তম প্রধান মুখ । মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উল্টোপথে হেঁটে বিধানসভার বিরোধী উপ দলনেতা হয়েছেন! তৃণমূলের বিধায়ক হয়ে, তৃণমূলেরই সই জালিয়াতি ফাঁস করেছেন! এদিন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হল । বিক্ষোভকারী স্লোগান তুললেন, চুরি করল কে? সন্দীপন সাহা আবার কে? চোর-চোর-চোরটা, স্বর্ণকমলের ছেলেটা... । এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল সন্দীপন সাহার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন । বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, 'এন্টালির সাধারণ জনতা তাঁরা সন্দীপন সাহা আর ওনার বাবা স্বর্ণকমল সাহার নামে FIR করেছে । এই সমস্ত ব্যাপারে যা আমরা তথ্য দিয়েছি, ED এর তদন্ত করবে । এতগুলো বেআইনি নির্মাণ বাপ-ব্যাটা চারদিকে করিয়েছে ।' সন্দীপন সাহা বলেছেন, 'একজন প্রার্থী হেরে গেল । সে হার স্বীকার না করতে পেরে সে আজকে লোকজন নিয়ে এসে আমার বাড়িতে... এটা গণতন্ত্রের কোথায় লেখা আছে? সে কেন এরকম ডেসপারেট হয়ে উঠছে যে একজনের বাড়িতে চলে আসতে হচ্ছে! অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটা প্রমাণ করতে হবে ।'
আরও পড়ুন: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
উত্তপ্ত পরিস্থিতির জেরে সন্দীপন সাহার বাড়ির সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । , প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা বলেছেন, 'প্রায় হাজারখানেক মানুষ হবে । ম্যাটাডোর ভরে ভরে লোক এনে এখানে নেমে আমার বাড়িতে ঢুকেছে ।' পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । আরও পড়ুন: মেসির সঙ্গে কীভাবে মাঠে! CAB-র কমিটি মেম্বারের বিরুদ্ধে FIR শতদ্রুর, কী বলছেন অভিযুক্ত?
