ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের কর্মসূচিতে অসুস্থ কুণাল ঘোষ। তৃণমূলের কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলে খবর। সেখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ‘টাকা ট্রান্সফার’ নিয়ে জরুরি বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর, "কাল আমরা.."
ভরাডুবির পর প্রথম কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতে রাস্তা নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়
ভরাডুবির পর প্রথম কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতে রাস্তা নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু দল যখন সঙ্কটে তখন একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশের পরিচিত মুখগুলো নেই কেন? বহিষ্কৃত ২ জনকে বাদ দিলেও বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্য়া এখনও ৭৮। লোকসভা - রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্য়া ৪২। তার মধ্য়ে, মঙ্গলবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আন্দোলনে সামিল ৬ জন সাংসদ ও ৮ জন বিধায়ক।
কিন্তু লোক কোথায়? পুরনো সঙ্গীরা সবাই কোথায়?
নিজে হেরেছেন,দল হেরেছে, দল থাকবে কি না, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। এই পরিস্থিতিতে ভরাডুবির পর প্রথম কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতে রাস্তা নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু লোক কোথায়? পুরনো সঙ্গীরা সবাই কোথায়? ক্ষমতায় থাকাকালীন তাঁর কর্মসূচিতে ভিড় করে থাকতেন যে বিদ্বজ্জনেরা-টালিগঞ্জের শিল্পী-কলা কুশলীরা তাঁরা কোথায়? উঠছে প্রশ্ন। দলের মধ্য়ে থেকেও ধেয়ে আসছে আক্রমণ।
বহিষ্কৃত ২ জনকে বাদ দিলেও বিধানসভায় বিধায়ক সংখ্য়া এখনও ৭৮ বহিষ্কৃত ২ জনকে বাদ দিলেও বিধানসভায় বিধায়ক সংখ্য়া এখনও ৭৮। লোকসভা - রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্য়া ৪২। অর্থাৎ বিধায়ক সাংসদ মিলিয়ে জনপ্রতিনিধির সংখ্য়া ১২০। তার মধ্য়ে, মঙ্গলবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আন্দোলনে সামিল হয়েছিলেন মাত্র ১৪ জন। ৬ জন সাংসদ ও ৮ জন বিধায়ক। সাংসদদের মধ্যে ছিলেন, কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়, দোলা সেন, ডেরেক ও'ব্রায়েন , মালা রায় , সামিরুল ইসলাম , নাদিমুল হক। বিধায়কদের মধ্য়ে দেখা যায় শোভনদেব চট্টোপাধ্য়ায়, মদন মিত্র, অশোক দেব, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ সহ মাত্র ৮ জনকে। ছিলেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-অখিল গিরিও।
কোথায় সায়নী ঘোষ? কোথায় সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়রা? প্রশ্ন উঠছে
কিন্তু প্রশ্ন উঠছে কোথায় অরূপ বিশ্বাস? কোথায় সায়নী ঘোষ? কোথায় সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়রা? দল যখন সঙ্কটে তখন একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশের পরিচিত মুখগুলো নেই কেন? উলুবেড়িয়া পূর্ব বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, MP-দের সংখ্য়ার ব্য়াপার কুইজ মাস্টার বলতে পারবে। MLA-দের সংখ্য়ার ব্য়াপার অভিষেক ব্য়ানার্জি বলতে পারবেন। কেন উনিই তো চিঠি দিচ্ছেন বারবার।
