কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বিদ্রোহের ধাক্কায় ডুবছে তৃণমূলের তরী ? স্পিকারের কাছে জমা পড়তে পারে বিদ্রোহী ব্লকের চিঠি ? বিধানসভায় পৌঁছে গেলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন কি সময়ের অপেক্ষা ? বিধানসভায় ঋতব্রত ঢুকতেই পাল্টা চিঠি তৃণমূলের। স্পিকারের সচিবালয়ে চিঠি দিলেন কুণাল ঘোষ, অসীমা পাত্ররা। সূত্রের খবর, ৭৮ বিধায়কের সই ছাড়া বিরোধী দলনেতার নাম প্রস্তাব করা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে নতুন করে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

Continues below advertisement

বিস্তারিত...

টান টান উত্তেজনা আজ বিধানসভায়। তৃণমূলের পরিষদীয় দলের বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে কাল থেকে যে পরতে পরতে উত্তেজনা, আজ সেই উত্তেজনা একেবারে বিধানসভা চত্বরে চলে এসেছে। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই এসেছেন বিধানসভায়। তিনি ভিতরে রয়েছেন। তবে, স্পিকার আজ নেই। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি আছেন। সম্ভবত তাঁরই কাছে গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

প্রসঙ্গত, একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে ঋতব্রত বৈঠক করেছেন বলে চর্চা শুরু হয়েছে। এরইমধ্যে আজ মন্ত্রী তাপস রায়ের একটি পোস্ট সামনে আসে। তাতে লেখা, "তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হল তৃণমূলের । বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছেন ঋতব্রত । খেলা হবে।" এরপর আজ বিধানসভায় আসেন ঋতব্রত।

কিন্তু, তারমধ্যে কিছুক্ষণ আগেই বিধানসভায় ঢোকেন কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং অসীমা পাত্র (Asima Patra)। ডেরেক ও'ব্রায়েনের গাড়িতে আসেন কুণাল। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাস্তায় নেমেছেন। সেখান থেকে কুণাল ঘোষ, অসীমা পাত্র-রা এসে তড়িঘড়ি বিধানসভায় একটা চিঠি দিয়ে যান। যদিও সেই চিঠি সম্পর্কে বিশদে মুখ খুলতে চাননি তৃণমূল নেতৃত্ব।

কিন্তু কুণাল ঘোষ জানিয়েছেন, যেহেতু আজ স্পিকার নেই, সচিবালয়ের টেবিলে সেই চিঠি রেখে এসেছেন তাঁরা। ভিডিওগ্রাফি করেছেন গোটা বিষয়টা। কিন্তু, কী আছে সেই চিঠিতে ? তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বহিষ্কৃত দুই বিধায়ক বাদে, বাকি ৭৮ জনের কারো সই ছাড়া দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব দিয়ে নতুন করে চিঠি তৃণমূলের তরফ থেকে আজ বিধানসভায় জমা দেওয়া হয়েছে। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের তরফে একটা তৎপরতা দেখা যাচ্ছে। TMC News