কলকাতা: ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলে শুধুই ভাঙনের সুর। বিদ্রোহী সাংসদ থেকে প্রাক্তন বিধায়ক। ইস্তফা দিচ্ছেন দলে দলে কাউন্সিলর। অথচ, এসবের মধ্য়েও মমতা বন্দ্য়োপাধ্য়ায় সত্য়িটা স্বীকার করছেন না! তিনি এখনও সেই ভোট চুরির তত্ত্ব খাড়া করে চলেছেন। যাকে সত্য়ি না দেখার ভান বলেও মনে করছেন অনেকে।

Continues below advertisement

অবসরপ্রাপ্ত IAS ও প্রাক্তন তৃণমূল সাংসদ বিক্রম সরকার বলছেন, 'ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর-বাকর।' প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালি গুহ বলেছেন, 'মমতাদি আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতিগ্রস্ত মহিলা।' তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, 'কোনও একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে।'রাজপাট শেষ! এবার কি টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একদা ছায়াসঙ্গীরাই এবার মুখ খুলতে শুরু করেছেন। চৌঠা মে থেকে তৃণমূলের জমিতে শুধুই ভাঙন আর ভাঙন! রাজ্য় হাতছাড়া হয়েছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কুর্সি গিয়েছে। নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'ডায়মন্ড হারবার মডেল' শেষ। ফলতা বিধানসভায় তৃৃণমূলের জামানত বাজেয়াপ্ত। সংখ্য়ালঘু ভোটও হাতছাড়া। একের পর এক পুরসভায় শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা। তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর! সোনালি গুহ বলেছেন, 'মমতাদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে, ভাইপোকে উত্থান করতে হবে।' অবসরপ্রাপ্ত IAS ও প্রাক্তন তৃণমূল সাংসদ বিক্রম সরকার বলছেন, 'ওর পক্ষে, ও ছাড়া আর কেউ নেই।' তৃণমূল বিধায়করা হার মেনে নিচ্ছেন! নতুন মুখ্য়মন্ত্রীর প্রশংসা করছেন! তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'উনি (মুখ্য়মন্ত্রী) যে পদক্ষেপ গ্রহণ করেছেন যে, বিরোধী দলের MLA-দের বৈঠকে ডাকছেন। আমি মনে করি, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর।' অথচ, মমতা বন্দ্য়োপাধ্য়ায় সত্য়িটা স্বীকার করতে পারছেন না! গতকালও মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'রেজাল্টটা ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা আর হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় ১৫০ সিটে এবং সেটা নাহলে আমরা ২২০-২৩০টা সিট পেতাম।'তাঁকে কটাক্ষ করতে ছাড়ছেন না প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বলেছেন, 'শোকপ্রকাশ করে কোনও লাভ নেই। আপনি হেরেছেন। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না, এখন আপনার ভরপুর সময় এখন। আপনি ভাল করে ছবি আঁকুন, কবিতা লিখুন।'ভোটে তৃণমূলকে ছুড়ে ফেলে দিয়েছেন রাজ্য়বাসী। কিন্তু চোখ বুজে থেকে সত্য়িটা না দেখার ভান করছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী!

Continues below advertisement