সমীরণ পাল, দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদা - হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ। আপ ও ডাউন কোনও লাইনেই চলছে না ট্রেন। ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল দেখা যায়। আর এই কারণেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আজ সকালে একটি ট্রেন চলে যাওয়ার পর একটি শব্দ শুনতে পান। আর তারপরই রেল লাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। তারপরই খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে। তারপরই শুরু হয়েছে মেরামতির কাজ। ট্রেন চালু হতে দীর্ঘক্ষণ লাগতে পারে বলেই মনে করা হচ্ছে। ট্রেন বন্ধ থাকায় অফিসটাইমে চূড়ান্ত দুর্ভোগ।
আরও পড়ুন: মদ খাওয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন, ইন্দাসে গ্রেফতার স্বামী
শিয়ালদহ - হাসনাবাদ শাখায় প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। কলকাতা থেকে শহরতলি অর্থাৎ, বারাসত বা বসিরহাট পৌঁছানোর জন্য বা অফিস টাইমে কলকাতায় পৌঁছানোর জন্য এই রেলপথ ব্যবহার করেন। আজ সকালে এই লাইনে যখন ট্রেন যাচ্ছিল, ভ্যাবলা স্টেশনের এই জায়গাটা ওই ট্রেনের দুটো বগি পার করার পরই স্থানীয়রা একটি বিকট শব্দ শুনতে পান। তারপর ওই ট্রেন চলে যাওয়ার পর তাঁরা একটি ফাটল দেখতে পান ওখানে। তারপর খবর দেওয়া হয় রেল কর্মীদের। তখন ছুটে আসেন তাঁরা। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় এই রেল লাইন মেরমতির কাজ করছেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বারাসত GRP-এর আধিকারিকরা।
জানা গিয়েছে, যে পরিমাণে লাইন ভেঙেছে, তা ঠিক করতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই এখানে দুর্ঘটনা ঠেকানো গিয়েছে। এর ফলে, বর্তমানে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই কাজ চলছে। লাইনে এই ফাটল দেখা যাওয়ার কারণে শিয়ালদহ - হাসনাবাদ শাখার বেশ কিছু স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে ওই লাইনে সম্পূর্ণ বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
আরও পড়ুন: ভাঙা হয়েছে অস্থায়ী কাঠামো, সরানো হয়েছে গেট, এবার ভেঙে ফেলা হল অভিষেকের বাড়ির সামনের পুলিশ বুথও
প্রতিদিন, এই শাখার ট্রেন ধরে অনেক মানুষ যাতায়াত করেন। হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট বা সন্দেশখালীর মানুষজন এই লাইন দিয়ে যাতায়াত করেন। বসিরহাট শহরের কাছে দুটি স্টেশন রয়েছে। একটি এই ভ্যাবলা স্টেশন, অন্যটি হল বসিরহাট স্টেশন। আর এই ভ্যাবলা স্টেশনের কাছে রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। অনেক মানুষ এখনও অপেক্ষা করছেন যে কখন স্বাভাবিক হবে ট্রেন সার্ভিস। যদিও এখনও রেলের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
