কৃষ্ণেন্দু অধিকারী, সোমক লাহিড়ি, কলকাতা : বাজেট অধিবেশনে যখন গুরুগম্ভীর আলোচনা চলছে, তখন সৌগত রায় ও জুন মালিয়ার গপ্পোসপ্পোর ভিডিও  সোশাল মিডিয়ায় এক্কেবারে ভাইরাল । বারবার কথা বলা...হাসাহাসি...খুনসুটি - সেই সহ মুহূর্ত নিয়ে তৈরি হয়েছে প্রচুর মিম। সোশাল মিডিয়ায় জোর আলোচনা! জল্পনা! গুঞ্জন! বর্ষীয়ান নেতা কী কথা বলছিলেন। অবশেষে দিলেন ব্যাখ্যা। 

Continues below advertisement

সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। তার পিছনের আসনে বসেছিলেন তৃণমূলের দুই সাংসদ। একজন, প্রবীণ সাংসদ সৌগত রায়, অপরজন জুন মালিয়া। তখন তারা গল্পে মত্ত। কিছুটা যেন ঠাট্টা...মুচকি হাসি। কী কথা চলছিল, জানালেন সৌগত নিজেই। প্রবীণ সাংসদের ব্যাখ্যা, সংসদে প্রায় সাড়ে সাড়ে ৫০০ সদস্য আছে! একজন যখন কথা বলেন, তখন তার মধ্য়ে যদি ৩০০ লোক থাকেন, ২০০ জনই গল্প করেন ! এছাড়াও তাঁর মনে হল, সংসদে সবাই সবার সঙ্গে গল্প করতে  পারে। মন্ত্রীরা নিজেরা গল্প করে। এক পার্টির লোক অন্য পার্টির লোকের সঙ্গে গল্প করে । আমি তো নিজের পার্টির লোকের সঙ্গে... মহিলার সঙ্গে কথা বলছিলাম। 

কিন্তু সহযোদ্ধা অভিনেত্রীর সঙ্গে কোন গল্পে মজেছিলেন তিনি? তা জিগ্যেস করতেই অবশ্য সৌগতর জবাব , 'কী বলছিলে সেটা কি লোককে বলে কেউ? তবে খারাপভাবে কিছু বলছিলাম না। অনুচিত কাজ কিছু করিনি। যতক্ষণ না চেঁচামেচি করছি ততক্ষণ ঠিকই আছে।'  

Continues below advertisement

সংসদ চলাকালীন দুই তৃণমূল সাংসদের এই গল্পের ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। BJP -র সাংসদ ও প্রতিমন্ত্রী সুকান্তর কটাক্ষ, গল্প করার হলো তো ক্যান্টিন আছে ! এসব সংসদের ভিতরে করার জায়গা নয়। 

সুকান্তর এই তীর্যক মন্তব্যকে গায়েই মাখতে নারাজ সৌগত। তাঁর সাফাই, শুধু গসিপ জল্পনা না করে নিজের কাজ করুন। যিনি বলছিলেন তাঁর ব্য়াপারে হয়তো খুব আগ্রহ ছিল না। তাই হয়তো কথা বলছিলাম। 

তবে বিষয়বস্তু যাই হোক না কেন, আপাতত চর্চার কেন্দ্রে দুই সাংসদের গল্প-গাছা। যদিও, এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ জুন মালিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। সৌগত রায় যাই বলুন না কেন, সোশ্যাল মিডিয়া আর মিমের রাজত্বে গসিপ, জল্পনা, হাসি , মজা ঠেকিয়ে রাখা সত্যিই মুশকিল !