ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার। ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করল কোচবিহার পুলিশ। উদয়ন গুহকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়। এরপর উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। দাপুটে তৃণমূল নেতা, দীর্ঘদিন ধরে কোচবিহারের সাংগঠনিক দায়িত্বে ছিলেন উদয়ন গুহ। দিনাহাটার প্রাক্তন বিধায়কও ছিলেন তিনি। প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন উদয়ন গুহ। এর আগে গ্রেফতার হয়েছেন রাজ্যের আরও দুই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং উজ্জ্বল বিশ্বাস। গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এবার জালে দিনহাটার দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহ। রাজ্যে পালাবদলের পর থেকে বেশ কয়েকবার ফুলবাগানের বাড়িতে আসছিলেন উদয়ন গুহ। রাজ্যে পালাবদলের পর থেকে কলকাতার বাড়িতেই থাকছিলেন। 

Continues below advertisement

একটি প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন উদয়ন গুহ। একাধিক মামলা রয়েছে তাঁর নামে, এমনটাই খবর। একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার নামে। দিনহাটা থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন উদয়ন গুহ। রাজ্যে পালাবদলের পর থেকে উদয়ন গুহ ফুলবাগানের বাড়িতে ছিলেন বলে খবর। পুলিশের কাছে নির্দিষ্ট ভাবে তথ্য ছিল যে উদয়ন গুহ ফুলবাগানের বাড়িতে। আজ সকালে কোচবিহার জেলা পুলিশের দল আসে কলকাতায়। এরপর ফুলবাগানের বাড়ি গিয়ে উদয়ন গুহকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এরপর উদয়ন গুহকে গ্রেফতার করা হয়। দিনহাটা থানায় তাঁর বিরুদ্ধে একটা প্রতারণার মামলা ছিল। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে। ফুলবাগান থানায় আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর কিছু অফিশিয়াল ফর্মালিটি শেষ হলে তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে বলে খবর। সেখানে আদালতে পেশ করে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কোচবিহার পুলিশ, এমনটাই খবর সূত্রের। 

Continues below advertisement

তৃণমূল আমলে যথেষ্ট দাপুটে নেতা ছিলেন উদয়ন গুহ। মন্ত্রী হয়েছিলেন। কোচবিহার জেলার সাংগঠন দায়িত্বেও ছিলেন। বহুবার বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে এসেছে উদয়ন গুহর নাম। এবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগেই সম্ভবত গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে। এর আগে রাজ্যের ৩ প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (দমকল মন্ত্রী), উজ্জ্বল বিশ্বাস (কারামন্ত্রী), দিলীপ মণ্ডল (প্রতিমন্ত্রী) গ্রেফতার হয়েছেন। এবার পুলিশের জালে উদয়ন গুহ। তোলাবাজি, কাটমানি নেওয়া, ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের ফাঁসানো - একাধিক সময়ে একাধিক মামলা দায়ের হয়েছে, ভূরি ভূরি অভিযোগ উঠেছে উদয়ন গুহর নামে।