উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ও সন্দীপন সাহার সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে থাকার পর তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ও বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করেন তিনি।

 

আরও পড়ুন, শমীকের বাড়িতে সুখেন্দুশেখর, BJP-র তরফে যদি প্রতিনিধিত্ব করতে বলা হয় কী করবেন ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন তৃণমূল সাংসদ

এর আগেও ফিরহাদ হাকিম এসেছিলেন। তবে এদিন কলকাতা পুরসভা থেকে ফিরে দীর্ঘসময় বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এবং সেখানে তিনি দীর্ঘসময় কথা বলেন। এরপর সন্দীপন সাহার সঙ্গে তিনি বাইরে বেরিয়ে আসেন। সেখানে দাঁড়িয়েও তাঁদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়। আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়েছিল, তিনি কিন্তু মুখে আঙুল দিয়ে বেরিয়ে গিয়েছেন। অর্থাৎ কোনও মন্তব্য করবেন না। কিন্তু রাজনৈতিক মহলে যেটা জোর চর্চা, এবং যেটা জানা যাচ্ছে, যে বিরোধী দলনেতা তিনি আগেই কিন্তু দাবি করেছেন, যে যে সমস্ত বিধায়করা, এখনও আসেননি, তাঁরা কিন্তু এখন সব আসার পথে। ফলে ফিরহাদ হাকিম, তিনি যে এই দলে, যোগ দিতে পারেন,এমন গুঞ্জনই রাজনৈতিক মহলে। তিনি চিপ হুইপের দায়িত্ব পেয়েছিলেন, মমতা বা অভিষেক যে চিঠি পাঠিয়েছিলেন, সেখানে তিনি চিপ হুইপ ছিলেন। 

১৮ তারিখ থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে, সেখানেই এই ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে, যে শেষ পর্যন্ত ঋতব্রত-সন্দীপনদের সঙ্গে সেখানে কতজন থাকছেন এবং শোভনদেব-কুণালদের সঙ্গে কতজন বিধায়ক থাকছেন ? আজকের এই বৈঠক এবং তারপর ফিরহাদ হাকিমের বেরিয়ে আসা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ।