WB Cabinet Reshuffle Live Updates: মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন চার জন
West Bengal New Ministers: মমতার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 03 Aug 2022 07:44 PM

প্রেক্ষাপট
কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। সেই মতোই বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল (WB Cabinet Reshuffle) ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় এল ৮ নতুন মুখ। মমতা মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়,...More
কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। সেই মতোই বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল (WB Cabinet Reshuffle) ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় এল ৮ নতুন মুখ। মমতা মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক। পূর্ণমন্ত্রী হলেন উদয়ন গুহ, প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বিপ্লব রায়চৗধুরী। শুধু প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সত্যজিত্ বর্মন, তাজমুল হোসেন।সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বর্তমান মন্ত্রিসভার ৪-৫ জনকে দলের কাজে লাগানো হবে। ৫-৬ জন নতুন মুখ আসবেন। রাজ্যে নতুন সাতটি জেলা তৈরির কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক কাজের সুবিধার জন্য তৈরি হচ্ছে নতুন ৭টি জেলা। এর ফলে ২৩ থেকে জেলার সংখ্যা বেড়ে হল ৩০। নতুন ৭টি জেলা হল, সুন্দরবন, ইছামতী, রানাঘাট, বসিরহাট, বহরমপুর, কান্দি, ও বিষ্ণুপুর। সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। মমতার নতুন মন্ত্রিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দীর্ঘ দিন ধরেই ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির সপক্ষে সরব ছিলেন অভিষেক। শুরুতে দলের অন্দরেই এ নিয়ে অস্বস্তি তৈরি হয়। কিন্তু সম্প্রতি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়া এবং তার পর পরই মন্ত্রিসভায় রদবদল, দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন অনেকেই।
Cabinet Reshuffle Live: মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন চার জন
মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন, হুমায়ুন কবীর সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ এবং পরেশ অধিকারী।