কলকাতা:নতুন বছরের শুরু থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নতুন পদক্ষেপ। নতুন শিক্ষাবর্ষ শুরু হবে আগামী বছরের ২ জানুয়ারি। সেদিন থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। এবার থেকে স্কুলে স্কুলে শিক্ষকদের হাজিরা রেকর্ড হবে বায়োমেট্রিকের মাধ্যমে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নেওয়া হবে। শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয়, শিক্ষকদেরও একই ভাবে উপস্থিতি রেকর্ড করা হবে। আর এই পাইলট প্রজেক্ট শুরু হবে ডিসেম্বর থেকেই। এতদিন রাজ্যের স্কুলগুলোতে ছাত্রছাত্রও ও শিক্ষক - শিক্ষিকাদের হাজির নথিবদ্ধ হত খাতায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোয় মোট ১ কোটি ৬০ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। এ ছাড়াও রয়েছেন ৪ লক্ষ সরকারি শিক্ষক ও শিক্ষিকা।
এর ফলে, ক্লাসের শুরুতে রোল কল করা হত। আর তাতেও একটা বিরাট সময় নষ্ট হত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী বছরের ২ জানুয়ারি থেকেই নতুন সিস্টেম চালু করতে চলেছে রাজ্য। এটি হল বায়োমেট্রিক ব্যবস্থা। এই ব্যবস্থায় ফেস রেকগনিশন ব্যবস্থার মাধ্যমেই উপস্থিতি নেওয়া হবে। এই পাইলট প্রজেক্ট শুরু হবে ডিসেম্বর থেকেই। এ ছাড়াও এই সিস্টেমে AI ইনবিল্ড থাকবে।
এই ব্যবস্থায় প্রত্যেক পড়ুয়ার একটি করে ছবি তুলে নেওয়া হবে। আর এই ব্যবস্থা চালু হলে কোন কোন পড়ুয়া কবে কবে উপস্থিত থাকছেন, সেটা শুধুমাত্র স্কুল জানতে পারবে এওন নয়, বিকাশভবনেও এই তথ্য পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। তবে শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, শিক্ষক ও শিক্ষিকাদের জন্যও চালু হবে বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা।
