সন্দীপ সরকার, কলকাতা: সকাল থেকে বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ। যার জেরে, ওই রাস্তায় যান চলাচল ব্যহত। ইতিমধ্যেই ভেঙে পড়া গাছ সরানোর কাজ চলছে। দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রাত থেকে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। দিনভর দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকার সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।

Continues below advertisement

আরও পড়ুন, সকাল সাড়ে ১০ টার পর থেকে অশুভ সময় শুরু হবে, কারা সতর্ক থাকবেন ? তবে মেষ-সহ ৩ রাশির জন্য রইল সুখবর

Continues below advertisement

 স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী

দুর্যোগের পূর্বাভাস আগে থেকেই ছিল। সেই পূর্বাভাস অনুযায়ী, কলকাতা শহরের বিভিন্ন জায়গায়, ঝড়-বৃষ্টি , ঝোড়ো হাওয়া , তার সঙ্গে একটানা বৃষ্টি হয়। তার জেরে স্ট্র্যান্ড রোডে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে সদর দফতর রয়েছে, তার সামনে একটি বড় গাছ শিকড় উপড়ে ভেঙে পড়ে। এবং ওই মুহূর্তে সেখান দিয়ে পণ্যবাহী ছোট গাড়ি যাচ্ছিল। সেই পণ্যবাহী ছোট গাড়ি, গাছের তলায় চাপা পড়ে যায়। এরপরেই স্থানীয় লোকজন ছুটে আসেন। গাড়ির চালককে বের করা হয়। এরপর কলকাতা পুলিশ পৌঁছতেই প্রশাসনের কর্মীরা আসেন। সেই গাছ কেটে , গাড়িটিকে বের করার প্রক্রিয়া চলছে। যান চলাচল এই মুহূর্তে বিঘ্নিত হয়েছে। এই ঘটনার জেরে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই

আইএমডি সূত্রে খবর, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি আশঙ্কা। ভারী বৃষ্টি হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পং ,কোচবিহার ,আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়।শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,  জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।

হাওয়া অফিস জানিয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানকারী মৌসুমি অক্ষরেখা বর্তমানে অনুপগড়, রোহতক, দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের উপর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এলাকার কেন্দ্র, ফুরসতগঞ্জ, দেহরি , ধানবাদ, বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, পূর্ব দক্ষিণ পূর্ব অভিমুখে বিস্তৃত রয়েছে।