কলকাতা: গতকালের ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার ভোর সাড়ে পাঁচটায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Continues below advertisement

সপ্তাহান্তে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর।

শনিবার সকালেই ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে  নিম্নচাপে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও বাংলা উপকূলে আপাতত এর অবস্থান। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর বরিশাল পার হয়ে এগিয়ে যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে। এর জেরে মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে। রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ ও কমলা সর্তকতা জারি রয়েছে।

Continues below advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার পর্যন্ত।

নেপালে হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে। এ রাজ্যেও পাহাড়ঘেঁষা এলাকায় সেরকম কোনও বিপর্যয় হবে কি না, আশঙ্কার প্রমাদ গোনা চলছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে।

আরও পড়ুন: সমালোচনা করার আগে পড়াশোনা করুক, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে আক্রমণ রূপান্তরকামী অনয়ার

শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে । বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে রাজ্যের সাত জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ২ জেলাতে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে।