কলকাতা: কলকাতা থেকে জেলা, সকাল থেকে ঘন কুয়াশার (Fog) দাপট। এর মধ্যেই কুড়ির কাছাকাছি উঠেছে পারদ। তবে সোমবার থেকে ফের নামবে তাপমাত্রা। বুধবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস: কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এবার পৌষ সংক্রান্তিতে ঠান্ডা উধাও। পৌষের শেষবেলায় প্রতিদিনই পারদ চড়ছে। গত ১৩ বছরে এবার ১৫ জানুয়ারি ছিল উষ্ণতম দিন। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোম ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা নামবে। বুধবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টি হতে পারে।

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
15-Jan17.027.0
Fog/mist in the morning and partly cloudy sky later
16-Jan15.026.0
Mainly Clear sky
17-Jan15.026.0
Mainly Clear sky
18-Jan16.026.0
Mainly Clear sky
19-Jan16.026.0
Mainly Clear sky
20-Jan16.027.0
Mainly Clear sky

উষ্ণতার দোসর হয়েছে ঘন কুয়াশা। এর জেরে হাওড়া থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়, কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলেও প্রভাব পড়েছে। ৫টি বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। দৃশ্যমান্যতা কমে যাওয়ায় কাটোয়া থেকে নদিয়া সংযোগকারী বল্লভপাড়া ফেরিঘাটে লঞ্চ চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন: North 24 Parganas: সকাল থেকে ঘন কুয়াশার দাপট, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?