কলকাতা : মধ্যরাত থেকেই শহরে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ। কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। তবে কি প্রত্যাশা মতোই দুর্যোগ এসে পড়ল? সোমবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিলই। সপ্তাহ শেষে শহর না ভাসলেও, প্রথম কর্মদিবসের শুরুটাই হল বর্ষণমুখর। 

তৈরি হয়েছে নিম্নচাপপুজোর মুখে রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মধ্য-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  কোথায় কোথায় বৃষ্টিআলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত সপ্তাহের শেষে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে তৈরি হওয়ানিম্নচাপের জেরেই  সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। ভিজতে পারে  - 

  • দুই ২৪ পরগনা
  • দুই মেদিনীপুর
  • হাওড়ার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি হয় কমলা সতর্কতা। অন্যদিকে কলকাতা হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার, সপ্তাহের প্রথম দিন, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে জারি কমলা সতর্কতা। 

    সোমবার ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়ার কিছু অংশে। আর মঙ্গলবার ভারী বৃষ্টি হত পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায় ।

    মঙ্গলবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দিঘা, মন্দারমণি, সাগর এলাকায় সমুদ্রে বিনোদনের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে।

    কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া 
  • DayMinMaxIconText
    12-Sep25.030.0 মেঘলা দিন, ভারী বৃষ্টি 
    13-Sep25.029.0 মেঘলা দিন, ভারী বৃষ্টি 
    14-Sep25.029.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি 
    15-Sep26.030.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি 
    16-Sep26.031.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি 
    17-Sep27.032.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি, বজ্রপাত
    18-Sep27.032.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত  বৃষ্টি, বজ্রপাত