কলকাতা: স্থলভাগে ঢুকে নিম্নচাপ কিছুটা শক্তি হারালেও, এখনও দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে, উত্তরবঙ্গেও। নিম্নচাপের জেরে আজও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, এর ফলে দুর্যোগে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় শুক্রবার প্রবল দুর্যোগের ফলে, নাকাল হল সাধারণ মানুষ। বকখালি, দিঘায় সমুদ্রে দেখা যায়, জলোচ্ছ্বাসের ছবি। অন্যদিকে ফলতায় জাতীয় সড়কে ভাঙল গাছ, ব্যহত হল যান চলাচল। 

Continues below advertisement

আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি, জানাচ্ছে আবহাওয়া দফতর

নিম্নচাপের জেরে উপকূলবর্তী ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার জারি করা হয়েছে, কমলা সতর্কতা। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে দুর্যোগ কমে গিয়ে, ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। পুজোর আর সপ্তাহ দুয়েক বাকি, আর এই সময়ে প্রবল দুর্যোগে ব্যহত হয়েছে মণ্ডপ তৈরির কাজও। বহু জায়গায় জল জমে মণ্ডপ তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছে। পুজোর আগে বৃষ্টি কমুক, এই প্রত্যাশাই এখন করছেন সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া অফিসের সর্বশেষ আপডেট বলছে, উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এই সিস্টেমের ফলে আজ শুক্রবারও বাংলা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তো আবার ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টি।

Continues below advertisement

সপ্তাহান্তেই ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তেই দেখা যাবে রোদ ঝলমলে আকাশ। দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড়ের ওপর থাকা গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে এসেছে। তবে বর্তমানে এই নিম্নচাপ দুর্বল হয়ে পড়েছে। এটি এখন সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। এটি পরবর্তী ১২ ঘণ্টায় আরও দুর্বল হয়ে সুনির্দিষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। ধীরে ধীরে কমে আসবে বৃষ্টি, সপ্তাহান্তেই দেখা যাবে পরিষ্কার আকাশ।

আরও পড়ুন: Satabdi Roy: কাছের মানুষকে হারালেন শতাব্দী রায়, বললেন, 'সত্যটি মেনে নেওয়ার মতো ভাষা নেই'