কলকাতা: কালবৈশাখীর ঝড়ের পর কিছুটা স্বস্তি এলেও ফের ঝড় বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমেছে। আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে আজ বিকেল থেকে।
আলিপুর আব শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে। দিনভর মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে চলবে ঝড়-বৃষ্টির স্পেল। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি জেলাতে ৭০ কিলোমিটার পর্যন্ত গতি বেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা।
দুর্যোগের চার জেলা ছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে।
কলকাতায় দিনভর মেঘলা আকাশ; কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে, শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরো এক দফায়।
শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। ওইদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
