কলকাতা: ফের জ্ঞানেশ কুমারকে কালো পতাকা। কালীঘাট মন্দিরে ঢোকার পথে CEC-কে কালো পতাকা দেখানো হয়েছে বলে খবর। মুখ্য নির্বাচন কমিশনারকে গো-ব্যাক স্লোগান। তিনি যখন বেরোচ্ছেন, তখন বিক্ষোভ প্রদর্শন হয়েছে। মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন, বলেছেন জ্ঞানেশ কুমার।

Continues below advertisement

আরও পড়ুন, আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু, নতুন করে কী বললেন অভিষেক ?

Continues below advertisement

SIR সংঘাতের আবহেই রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। আজ থেকে ঠাসা কর্মসূচি, পরপর বৈঠক। সকাল ১০ টা নাগাদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে থাকার কথা কমিশনের ফুল বেঞ্চের। সকাল ১০.৩০ নাগাদ CEO ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে। মুখ্যসচিব, DGP-র সঙ্গেও বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। দুপুর ১.১৫ নাগাদ ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক হবে। থাকবেন সব DM, SP, CP. কাল মঙ্গলবার  BLO-দের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। অপরদিকে, আজ কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার।

SIR-এর চূড়ান্ত তালিকা বেরনোর পর থেকেই সপ্তমে রাজ্য় রাজনীতি!প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে, শুক্রবার থেকে ধর্মতলায় ধর্না দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে রাজ্য়ে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমার বলেছেন, SIR পদ্ধতি, অন্য়তম স্বচ্ছ পদ্ধতি, যেটা, কারা যোগ্য় ভোটার, তা নিশ্চিত করে। যোগ্য়তার মধ্য়ে রয়েছে বয়স ১৮ বছরের ঊর্ধ্বে, ভারতের নাগরিক। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও 'বিবেচনাধীন'। যার মধ্যে শুক্রবার পর্যন্ত ৭ লক্ষ ৭০ হাজার ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে, নির্বাচন কমিশন সূত্রে খবর। সূত্রের খবর, এরমধ্য়ে ৪ লক্ষ ৬৫ হাজারের নাম বৈধ এবং ৩ লক্ষ ৫ হাজার ভোটারের নাম বাদ যেতে পারে। শনিবার সন্ধে পর্যন্ত, সাড়ে ৮ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে খবর সূত্রের।

 মুখ্য় নির্বাচনী আধিকারিক  মনোজকুমার আগরওয়াল বলেন,সোমবার সকাল থেকে ২ দিন মিটিং চলবে। এখানে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কেমন আছে এখানে, সেটা মূল্যায়ণ করার জন্য, উপদেশ দেওয়ার জন্য মিটিং হবে।