কলকাতা: SIR ইস্যুতে আজ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২টোয় মেট্রো চ্যানেলে তাঁর অবস্থান-বিক্ষোভে বসার কথা। গত শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ৬০ লক্ষের বেশি নাম এখনও 'বিবেচনাধীন'। তার প্রতিবাদে আজ ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ১ মার্চ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।   

Continues below advertisement

আরও পড়ুন, হরমুজ প্রণালী বন্ধে অর্থনীতিতে আঘাত, "যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে.." ! কোন পথে ভারত ?

Continues below advertisement

ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন। এবার SIR ইস্য়ুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে শুক্রবার দুপুর ২টোয় ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি।

 ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও 'বিবেচনাধীন'। এরপরই পয়লা মার্চ সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন, ৬ তারিখ ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন,৬ তারিখ মেট্রো চ্য়ানেলে মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন।মুখ্যমন্ত্রীর এই ধর্না কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় প্র্যাকটিস করছেন কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন। তখন ওঁকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই এখন থেকে প্র্য়াকটিস করছেন।  মেট্রো চ্য়ানেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্না-অবস্থান নতুন নয়। বিরোধী নেত্রী থাকাকালীন, সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্য়ানেলেই অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর, ২০১৯ সালে সারদা মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে CBI-হানার প্রতিবাদে এই মেট্রো চ্য়ানেলে আচমকা ধর্নায় বসেন তিনি।

আর এবার SIR-এ চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদের প্রতিবাদে বিধানসভা ভোটের মুখে সেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সূত্রে খবর, এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। তবে, এই ধর্না কতদিন চলবে সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।