West Bengal News Live : সভ্য সমাজে ভোটে সময় কেন গুলি-বোমা? পুলিশের সঙ্গে বৈঠকে বার্তা কমিশনের
আজ সুপ্রিম কোর্টে ফের SIR-শুনানি। আগের তালিকা থেকে বাদ, ERO-দের নির্দেশে কীভাবে হস্তক্ষেপ? প্রশ্ন আদালতের। মূল মামলায় যুক্ত করার দাবি তৃণমূলের।
ABP AnandaLast Updated: 10 Mar 2026 02:37 PM

প্রেক্ষাপট
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড় জোর দু'দফায় ভোটের পক্ষে সওয়াল করল বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধী দলগুলি। যে দফায় ভোট হোক তৃণমূল প্রস্তুত, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য়ের শাসকদল। ...More
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড় জোর দু'দফায় ভোটের পক্ষে সওয়াল করল বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধী দলগুলি। যে দফায় ভোট হোক তৃণমূল প্রস্তুত, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য়ের শাসকদল। জল্পনার আবহেই ভোট দিনক্ষণ ঘোষণা নিয়ে ফের ভবিষ্যৎবাণী শোনা গেছে শুভেন্দু অধিকারীক গলায়। ভোট সন্ত্রাসে জিরো টলারেন্স নীতি নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট করাতে হবে। স্পষ্ট করে দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার দায় প্রশাসনের। আজ সুপ্রিম কোর্টে ফের SIR-শুনানি। আগের তালিকা থেকে বাদ, ERO-দের নির্দেশে কীভাবে হস্তক্ষেপ? প্রশ্ন আদালতের। মূল মামলায় যুক্ত করার দাবি তৃণমূলের।
West Bengal Election : পশ্চিমবঙ্গের ভোট নিয়ে ফের কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের
পশ্চিমবঙ্গের ভোট নিয়ে ফের কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের।
রাজ্যে সন্ত্রাসমুক্ত নির্বাচন করার আশ্বাস জ্ঞানেশ কুমারের ।