West Bengal News Live : লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল , ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে বর্ধিত টাকা

গত কয়েক বছর ধরে, রাজ্য় বাজেটের সময় DA ঘোষণা করা হয়েছে। এবার সেই রাজ্য় বাজেটের দিনেই DA-মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট।

ABP AnandaLast Updated: 05 Feb 2026 03:14 PM

প্রেক্ষাপট

আজ DA মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সকাল সাড়ে দশটায় এই রায় দেবে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। বৃহস্পতিবারই রাজ্য় বাজেট পেশ হবে। গত কয়েক বছর...More

Lakshmir Bhandar : ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা

ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা । ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি মহিলারা মাসে পাবেন ১৭০০ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা