WB Budget 2025 LIVE : 'কোথাও যেন মনে হচ্ছে এবার সত্যি হতে চলেছে', 'ঘাটাল মাস্টার প্ল্যান' বরাদ্দে প্রতিক্রিয়া দেবের
West Bengal 2025 Budget Live Updates : 'কেন বিরোধীরা সর্বদল বৈঠকে আসেন না, বুঝতে পারি না'। বিএ কমিটির বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ABP AnandaLast Updated: 12 Feb 2025 08:48 PM

প্রেক্ষাপট
কলকাতা : ছাব্বিশের ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। আজ বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তার আগেই জোর কটাক্ষ শুভেন্দুর।'৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে...More
কলকাতা : ছাব্বিশের ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। আজ বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তার আগেই জোর কটাক্ষ শুভেন্দুর।'৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে'গতকাল শুভেন্দু বলেন, 'বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে, শুধু ভাতা বাড়িয়ে হবে না। ৫০০ টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। কালকে ৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে। হয়তো আমি বলার পর ওটা ৪ শতাংশ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনও গল্প থাকবে না। শিল্প নিয়ে কালকে থাকবে।' প্রসঙ্গত, DA ইস্যুতে রাজ্যে কম জল গড়ায়নি। একদিকে বকেয়া ডিএ নিয়ে যারা গলা চড়িয়েছেন, তাঁদের অনেকেই স্থানান্তরিত হয়েছেন অতীতে বলেও অভিযোগ।২৬ বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতার-সরকারের শেষ বাজেটএবার সবচেয়ে বড় কথা হচ্ছে, বছর পেরোলেই অগ্নিপরীক্ষা। ২৬ বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। তাই বলার অপেক্ষা রাখে না, অনেক কিছুই হতে পারে কালকের বাজেটে। কারণ ভাগ্য নির্ধারণের পিলার মজবুত করতে সাহায্য করবে বইকি। পাশাপাশি আরও একটা বড় ইস্যু শিল্প। কারণ বিজিবিএস এবার বেশ বড় অঙ্কের বিনিয়োগের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থানও জুড়ে রয়েছে। যাতে ভিনরাজ্যমুখী না হতে হয়, সেদিক থেকে বড় চেষ্টায় শাসকদল। তবে বুধবারের অপেক্ষায় গোটা বাংলা। কোন খাতে কত, কেমন হবে বরাদ্দ ? তা নিয়ে বিশ্লেষণে প্রতিটা রাজনৈতিক দলই।
West Bengal Budget 2025 Live Updates : উত্তপ্ত বাজেট অধিবেশন, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, নিন্দায় সরব স্পিকার
উত্তপ্ত বাজেট অধিবেশন। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। নিন্দায় সরব স্পিকার। বেকার বিরোধী বাজেট। কর্মসংস্থানের কথা নেই। আক্রমণ বিরোধী দলনেতার।