কলকাতা: ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। আর এই বাজেটে DA থেকে চাকরি, শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে পরিকাঠামো, মহিলা থেকে ছাত্র, নবীন থেকে প্রবীণ- সবার জন্য নানা ঘোষণা করল বিজেপি সরকার। বাজেটের নানা ঘোষণায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। 

Continues below advertisement

এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় বাড়ল? 

সিভিক ভলান্টিয়ারের পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা। ২ হাজার টাকা বৃদ্ধি হয়ে হল ১২ হাজার। 

Continues below advertisement

বয়স্ক, বিধবা পেনশন ছিল ১ হাজার। সেই টাকা আরও ৫০০টাকা বেড়ে হবে ১ হাজার ৫০০ টাকা। 

বিশেষভাবে সক্ষমদের ভাতা দেওয়া হত ১ হাজার টাকা। ৫০০ টাকা বেড়ে তা হল ১ হাজার ৫০০ টাকা।                                                       

বাজেটের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য একলাফে ২০ শতাংশ DA বৃদ্ধি! বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতা, DA-এর উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা,  DA দেওয়া হবে। অর্থাৎ মোট DA-র হার হবে  ৩৮ শতাংশ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'বাকি যে গ্যাপ থাকল ২২% সেটাও ধীরে ধীরে...অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাত ছিল ৪২% । আমরা ২০% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবর থেকেই পেয়ে যাবেন।'                                                                 

আরও পড়ুন, হোমগার্ড-সিভিকের টাকা বৃদ্ধি, 'প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে, ঝাড়াই বাছাই হবে, প্রস্তুতি নিন', আর কী বার্তা মুখ্যমন্ত্রীর?

এর পাশাপাশি রাজ্য সরকারের ১ লক্ষ শূন্য পদে নিয়োগ। সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমায় ৫ বছরের ছাড় ২ বছরের জন্য বহাল রাখা। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, NVF-এর পারিশ্রমিক বাড়ানো। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে আন্ডারগ্র্য়াজুয়েট কোর্সে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যয়ের মতো গুচ্ছ গুচ্ছ ঘোষণা করল রাজ্য সরকার।