ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  কথা রাখল বিজেপি সরকার। ১ জুন অর্থাৎ আজ থেকেই রাজ্য়ে সরকারি বাসে মহিলাদের যাতায়াত হয়ে গেল ফ্রি। অর্থাৎ সরকারি বাসে মহিলাদের যাতায়াত করতে কোনও টাকা লাগবে না। তবে কাটতে হবে টিকিট। কী করতে হবে, কী পদ্ধতি জেনে নিন। 

Continues below advertisement

যে কোনও সরকারি বাসে, যে কোনও দূরত্বের যাত্রায় মহিলারা এই সুবিধে পাবেন। এসি বাসেও কোনও ভাড়া ছাড়াই সফর করা যাবে। যতদিন না স্মার্ট কার্ড তৈরি হচ্ছে, বাসে উঠে মহিলাদের উল্লিখিত ১২ টি নথির মধ্যে যে কোনও একটি দেখাতে হবে। এবিপি আনন্দ-র প্রতিনিধিকে এক কন্ডাকটর জানালেন, তাঁকে শুধু জানাতে হবে গন্তব্য কোথায়। সেই অনুসারে টিকিট জেনারেট হচ্ছে। ভাড়ার জায়গায় থাকছে শূন্য। একেই  জিরো-টিকিট বলা হচ্ছে। 

বাসযাত্রী মহিলারাও জানাচ্ছেন, এই ব্যবস্থায় তাঁরা খুব খুশি। এক যাত্রীর কথায়, ' যেখানে রোজ অফিস যেতে বাসে ৩৫ টাকার টিকিট কাটতে হত, এখন লাগবে না টাকা-পয়সা ! এ তো বিশাল ব্যাপার। থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। '   এক নজরে পুরো ব্যবস্থা 

Continues below advertisement
বিষয়বিস্তারিত তথ্য
পরিষেবা শুরু১ জুন থেকে
কারা সুবিধা পাবেনপশ্চিমবঙ্গের মহিলা যাত্রীরা
কোন বাসে প্রযোজ্যসরকারি বাসে
ভাড়া লাগবে?না, সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত
বর্তমানে কীভাবে পরিষেবা মিলবেবৈধ পরিচয়পত্র দেখিয়ে ‘জিরো ভ্যালু টিকিট’ সংগ্রহ করতে হবে
ভবিষ্যতে কী চালু হবেডিজিটাল স্মার্ট কার্ড ব্যবস্থা
বাসে কী করতে হবেকন্ডাক্টরকে পরিচয়পত্র দেখাতে হবে
কী ধরনের টিকিট দেওয়া হবে‘জিরো ভ্যালু টিকিট’
পরিচয় যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য নথিসরকার অনুমোদিত ১২ ধরনের পরিচয়পত্র
স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত ব্যবস্থাপরিচয়পত্র দেখিয়ে ফ্রি টিকিট পাওয়া যাবে

 

 যে কাগজ দেখালেই বাসে ফ্রি যাত্রা মিলবে
আধার কার্ড
ভোটার কার্ড
১০০ দিনের কাজের জব কার্ড
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড
ড্রাইভিং লাইসেন্স
প্যান কার্ড
পাসপোর্ট
পেনশন সংক্রান্ত নথি
সরকারি কর্মীদের পরিচয়পত্র
১০স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র
১১রাজ্য সরকারের অন্য কোনও বৈধ পরিচয়পত্র

এই বিষয়ে সকালেই একটি সোশ্যাল-পোস্ট করেছে রাজ্য বিজেপি। তাতে লেখা হয়েছে, 'আজ বাংলার নারী ক্ষমতায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী-এর দূরদৃষ্টি দ্বারা পরিচালিত।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি সরাসরি পূরণ করতে , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ১লা জুন থেকে সমস্ত রাজ্য পরিচালিত বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করতে পেরে গর্বিত। আমাদের মা ও কন্যাদের সুরক্ষা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একটি নিরাপদ, সমৃদ্ধ এবং আত্মনির্ভর সোনার বাংলা পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল।'