কলকাতা: পুজোর আগেই নন্দীগ্রামে উপনির্বাচন, ভোট প্রস্তুতি বৈঠকে বিজেপি। নন্দীগ্রাম ও তমলুকে বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্বের বৈঠকবৈঠকে উপস্থিত সুনীল বনশল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপির ভোট প্রস্তুতি বৈঠকে ছিলেন কাঁথির সাংসদ ও জেলা বিজেপি নেতৃত্ব।নন্দীগ্রামের পাশাপাশি ভোট প্রস্তুতি বৈঠকে তমলুকে সাংগঠনিক বিজেপি নেতৃত্ব।

Continues below advertisement

৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। নন্দীগ্রামে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রেজিনগরে ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ৯ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের ফল ঘোষণা। এই উপনির্বাচনের আগে সকলকে চমকে দিয়ে নন্দীগ্রামে বিজেপিই জিতবে বলে দাবি তৃণমূল নেতার। 

'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে নন্দীগ্রামবাসী', তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি আবু তাহেরের। তিনি বলছেন, 'একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ২ বার '২১ এবং '২৬ সালে পরাজয় হয়েছে। তারপরে তো আর সহজ জায়গা নেই, কঠিন জায়গা। রাজনীতির লড়াই। একজন জিতবে একজন হারবে। এর বেশি তো কিছু নয়। সব নিজেদের করতে হচ্ছে। হতাশ তো প্রথম থেকেই। কারণ আমাদের পাশে শুধু মুখেই থাকছে। কাজকর্মে দেখতে পাচ্ছি না। উপনির্বাচনের ফলাফল যা হওয়ার তাই হবে। আমার অনুমান এখানে বিজেপি এগিয়ে থাকবে। দলের এমনই একটা অবস্থান যে সর্বদলীয় বৈঠকে যেতে পারছি না। সেখানে আশা করব কী করে যে জিতব।' 

Continues below advertisement

আরও পড়ুন:- ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হতে চলেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র করকে পরাজিত করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। রাজ্যে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের এবং রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি ভবানীপুরের বিধায়ক। এবার উপনির্বাচন হতে চলেছে নন্দীগ্রামে। মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে, ফলতাকে টপকানোর চ্যালেঞ্জ। তিনি এও বলেছেন যে ভোটার হিসেবে তিনিও ভোট দেবেন। 

আগামী ৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগরেও উপনির্বাচন হতে চলেছে। এই কেন্দ্রে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। নওদাতেও জিতেছিলেন তিনি। বর্তমানে হুমায়ুন কবীর নওদার বিধায়ক। রেজিনগরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ।