কলকাতা: তিনি রাজ্য সভাপতি থাকাকালীন বাংলার প্রথম বড় সাফল্যের মুখ দেখেছিল বিজেপি। রাজনৈতিকভাবে পায়ের তলার মাটি আরও শক্ত হয়েছিল ভারতীয় জনতা পার্টির (BJP)। এবারের বিধানসভা ভোটে জিতে ফের বিধায়ক নির্বাচিত হয়েছেন সেই দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মন্ত্রিসভায় জায়গাও পাচ্ছেন। ইতিমধ্যেই শপথ নিয়েছেন। আজ, সোমবার ঠিক হয়ে যেতে পারে কোন দফতর পাচ্ছেন তিনি।

Continues below advertisement

তার আগে সোমবার সকালে দিলীপ ঘোষ বড় প্রতিশ্রুতি দিলেন। যে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে পশ্চিমবঙ্গে চালু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত প্রকল্প চালুর অনুমতি দেবে সরকার, প্রথম মন্ত্রিসভার বৈঠকের আগে মন্তব্য দিলীপ ঘোষের।  

সোমবার দিলীপ বলেছেন, 'আজকে যেসব কেন্দ্রীয় যোজনাগুলি বাংলায় লাগু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত যোজনার অনুমতি দেবে আমাদের সরকার। আর সেটা আপনারা জানতে পারবেন। বাংলার মানুষকে আর বঞ্চিত হতে দেব না। আমাদের নেতা আছেন, মুখ্যমন্ত্রী। তিনি ঠিক করবেন, পার্টির নেতারা ঠিক করবেন কাকে কোন দফতর দেওয়া হবে। সবে ক্যাবিনেট শুরু হচ্ছে। ক্যাবিনেটের প্রথম বৈঠকে যে যে কাজগুলো আটকে ছিল সেগুলো শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হবে। ধীরে ধীরে সমস্ত প্রসেসটা হয়ে যাবে।'

Continues below advertisement

মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আজ, সোমবারই কাজ শুরু করছেন শুভেন্দু অধিকারী। সকালে নিউটাউনের চিনার পার্কের বাসভবন থেকে প্রথমেই রাজ্য বিজেপির কার্যালয়ে যাবেন শুভেন্দু অধিকারী। সেখানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করবেন তিনি। সকাল ৯টা নাগাদ দুজনের দেখা করার কথা ছিল।  

তারপর সকাল সাড়ে ৯টা নাগাদ নতুন মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা নবান্নে। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। দিনভর পাঁচটি বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল এগারোটা নাগাদ যে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছেন, সেই দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়ার সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে তাঁদের দফতর দেওয়া হতে পারে। অর্থাৎ, দিলীপ, অগ্নিমিত্রারা কে কোন দফতরের মন্ত্রী হচ্ছেন, সেটা ঠিক হয়ে যাবে সোমবারই। পাশাপাশি অন্যান্য দফতরে কে  কোন মন্ত্রী হবেন, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার।

আরও পড়ুন: মাতৃদিবসে মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক, জানালেন নাম ও!

দুপুর ১২টা নাগাদ সচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদুপুর দেড়টা নাগাদ সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেল ৪টে নাগাদ সমস্ত জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।