কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী । সোমবার কার্যভার গ্রহণ করবেন । সেদিনই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে । আইনশৃঙ্খলা নিয়ে DG, CP, SP-দের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী । শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী । মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি-র সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী ।

Continues below advertisement

নতুন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হলেন সুব্রত গুপ্ত (Subrata Gupta) । জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক থেকে নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হচ্ছেন তিনি । শনিবার নতুন মুখ্যমন্ত্রীর ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সুব্রত গুপ্ত ।

এ নিয়ে পরে শুভেন্দুর প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, 'যাঁরা বাংলার অত্যন্ত মেধাবী আইএএস অফিসার, তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেননি । সঞ্জয় মিত্রকে বাংলা ছাড়তে হয়েছে । মলয় দে ওঁর প্রস্তাব প্রত্যাখান করেছেন, এতই দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল । সুব্রত গুপ্ত মহোদয়ের মতো লোকেদের সাহায্য নিতে হবে । কারণ আমরা তো পলিসি মেকার, ক্যাবিনেটে সিদ্ধান্ত নেব । কার্যকরী করার ব্যাপারটা তো ব্যুরোক্রেসির হাতে । সংবিধানের চারটি পিলারকেই ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী । ল মেকারদের অস্তিত্ব নেই, ব্যুরোক্রেসির অস্তিত্ব নেই, বিচারবিভাগের ওপর আক্রমণ হয়েছে, সংবাদমাধ্যমকে মেরুদণ্ডহীন করে রেখে দিয়েছে ।'

Continues below advertisement