কলকাতা : সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। সমস্ত দিক খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করল সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্যের নতুন সরকার। এই উদ্দেশ্যকে সফল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ কয়েকজনকে নিয়ে গঠিত হয়েছে এই কমিশন।

Continues below advertisement

এই কমিশনে কারা কারা দায়িত্বে আছেন ?

রাজ্যপাল আরএন রবির অনুমোদনে একটি চার সদস্যের কমিশন গঠন করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বার্তা জানিয়ে দিল নবান্ন। কারা কারা আছেন?১. পে কমিশনের চেয়ারপার্সন হিসেবে আছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব অতনু চক্রবর্তী। ২. পে কমিশনের ​সদস্য সচিব হিসেবে আছেন রাজ্যের অর্থসচিব দেবীপ্রসাদ করণম। ৩. পে কমিশনের ​প্রথম সদস্য হিসেবে আছেন সেন্টার ফর পলিসি রিসার্চ-এর সিনিয়র ফেলো পার্থ মুখোপাধ্যায়। ৪. পে কমিশনের দ্বিতীয় সদস্য হিসেবে আছেন আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক পার্থপ্রতিম পাল।  আরও পড়ুন - ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা

Continues below advertisement

কোন কোন দিক খতিয়ে দেখবে এই চার সদস্যের কমিশন ?মূলত, সরকারি কর্মীদের বেতন, ভাতা এবং ডিএ নিয়ে পর্যালোচনা করবে এই পে কমিশন। সরকারি কর্মী, বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে কমিশন। আবার, বর্তমান বেতন ও ভাতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে সরকারের গঠন করা এই কমিশন। কাজের সঙ্গে জীবনের ভারসাম্য উন্নত করার সুপারিশ করবে পে কমিশন, এমনই উল্লেখ রয়েছে নবান্নের জারি করা  বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন সরকার আসার পর রাজ্য সরকারের দাবি মেনে DA বৃদ্ধির ঘোষণা করেছে। কর্মীদের প্রত্যাশা পূরণ করতে নতুন সরকারের প্রথম বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। এই অর্থ কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ১ অক্টোবর থেকে। DA ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আর এই ঘোষণার পরেই সপ্তম পে কমিশন গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছিল রাজ্য সরকার। বুধবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন গঠনের কথা জানিয়ে দিল সরকার।