কলকাতা: রাজ্য পুলিশের পরবর্তী DG কে হবেন, শুক্রবারের মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC-কে তার তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে। ২৮ জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে আলোচনা হবে UPSC-তে। রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে, ২৯ জানুয়ারি একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে UPSC. দীর্ঘ দিন ধরে চলা টানাপোড়েন নিয়ে এবার এমন নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT).