সন্দীপ সরকার, কলকাতা : ভোট প্রচারে জয় বাংলা ভার্সেস জয় শ্রীরাম। এ ছবি তো গত বিধানসভা ভোট থেকেই প্রকট এ রাজ্যে। এবার ভোটমুখী বঙ্গে চৈত্র সেলের আবহে বড় অফার নিয়ে হাজির এক চিকিৎসক। রোগীরা জয় শ্রীরাম বললেই ৫০০ টাকা ছাড় দেবেন চিকিৎসক ! ভোটের বাজারে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিকিৎসক প্রকাশকুমার হাজরার পোস্টার।

Continues below advertisement

 ক্লিনিকে এসে জয় শ্রীরাম বললেই ...

রোগীদের সঙ্গে এমন বৈষম্য কেন? এ নিয়ে রাজনৈতিক তরজা জোরদার। কিন্তু কী যুক্তি ডাক্তারের? চলুন জেনে নিই। চৈত্র সেলে এখন চারদিকে ডিসকাউন্টের মেলা । কিন্তু, ভোটের বাজারে আজব ডিসকাউন্ট অফার দিয়ে বিতর্কে জড়ালেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রকাশকুমার হাজরা। কেমন অফার? একেবারে সোশাল মিডিয়ায় পোস্টার দিয়ে, তিনি জানিয়েছেন - ক্লিনিকে এসে জয় শ্রীরাম বললেই মিলবে ডিসকাউন্ট! যা নিয়ে তাঁর জবাব চেয়েছে IMA-র রাজ্য় শাখা।

Continues below advertisement

 

কী লেখা রয়েছে পোস্টারে? 

সম্প্রতি সোশাল মি়ডিয়ায়  ভাইরাল হয়েছে এই পোস্টার। যেখানে লেখা রয়েছে, জয় শ্রীরামের আশীর্বাদ নিয়ে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে যে রোগীরা 'জয় শ্রী রাম' বলবেন তাঁরা ডাক্তারের ফি-তে বিশেষ ছাড় পাবেন। পাশেই রয়েছে চিকিৎসক প্রকাশকুমার হাজরার ছবি। যেখানে তিনি বিজেপির প্রতীক আঁকা উত্তরীয় ও টুপি পরে রয়েছেন। এই পোস্টার সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।  বিবৃতি দিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল। জয়েন্ট প্ল্য়াটফর্মের তরফে বলা হয়েছে, যেখানে তারা জানিয়েছে - চিকিৎসকদের পেশাগত নীতি অনুযায়ী, কোনও রোগীর সঙ্গে ধর্ম, জাতি বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আচরণ চিকিৎসার সমস্ত রকম পরিচিতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে সকল রোগীকে সমান চোখে দেখার আদর্শের ওপর চরম আঘাত।

নোটিস পাঠিয়েছে IMA-র রাজ্য শাখা

চিকিৎসক প্রকাশকুমার হাজরাকে নোটিস পাঠিয়েছে IMA-র রাজ্য শাখা। নোটিসে বলা হয়েছে, রোগীর ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ফি-এ বৈষম্য, সমপূর্ণভাবে চিকিৎসা নীতি ও পেশাগত আচরণের বিরুদ্ধে। তবে বিতর্কের মুখে পড়েও অবস্থানে অনড় চিকিৎসক।  তিন দিনের মধ্যে জবাব তলব IMA-র 

অবশ্য চিকিৎসক প্রকাশকুমার হাজরার যুক্তি, এটা ধর্মীয় নয়। রাজনৈতিক স্লোগান। আমি বিজেপি সদস্য। পরিবর্তন চাই। তাই এই অফার। চিকিৎসকের থেকে তিন দিনের মধ্যে জবাব তলব করেছে IMA-র রাজ্য শাখা। রাজ্য মেডিক্যাল কাউন্সিলকেও এবিষয়ে চিঠি দিয়েছে তারা।